Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ

মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ধর্ষ ডাকাতি চেষ্টা, গ্রেপ্তার ৫

অনলাইন ডেস্ক
৭ মে ২০২৫, ৭:৪১ অপরাহ্ণ

Link Copied!

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাওয়া এক্সপ্রেসওয়ে রাস্তা বন্ধ করে ডাকাতির চেষ্টার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ মে) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার সামসুল আলম সরকার।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার জানান, ঘটনার পরপরই অভিযান শুরু করে জেলা পুলিশ। পরে রাতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কেরানীগঞ্জ থেকে ডাকাত চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কামাল ওরফে সিএনজি কামাল (৪০), মো. ইসমাইল হালদার (৩৮), মো. রমজান বেপারী (২৭), মো. রাসেল মোল্লা (২৪) ও মো. লিমন মাতব্বর (২০)। এদের মধ্যে কামাল, ইসমাইল ও রাসেলের বাড়ি পটুয়াখালীতে। অপর দুজনের বাড়ি মাদারীপুর জেলায়।

তিনি আরও জানান, মোট ছয়জনের সঙ্গবদ্ধ চক্রটি সেদিন ডাকাতির ঘটনায় জড়িত ছিল। প্রাথমিকভাবে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা। গ্রেপ্তারকৃত পাঁচজনই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। পলাতক আরেকজনকে গ্রেপ্তারের তৎপরতা চলছে।

প্রসঙ্গত, সোমবার রাতে মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসন গ্রামের মোহাম্মদ রবিউল আলম অসুস্থ প্রতিবেশীকে চিকিৎসার উদ্দেশে ঢাকায় রওনা দেন। ঢাকা-মাওয়া এক্সপ্রেসের শ্রীনগরের ছন্দারি মোড়ে চাপ থাকায় বাম পাশের দিয়ে নেমে চলতে থাকেন। সেসময় ১৬ ঘর এলাকায় কিছু ছনের আঁটি দিয়ে তৈরি করা একটি ব্যারিকেড দেখতে পান।

রাত ২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা ব্লক করে ডাকাতির চেষ্টা করে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। এ ঘটনা ধরা পড়ে ড্যাশ ক্যামে। চালকের কৌশলে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় যাত্রীরা। পরে ডাকাতি চেষ্টার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে আলোচনায় তৈরি হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার