Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. ছাত্র সংগঠন

শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

অনলাইন ডেস্ক
২৫ এপ্রিল ২০২৫, ৬:৫৮ অপরাহ্ণ

Link Copied!

২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বিভিন্ন সময় চাকরি জাতীয়করণসহ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছিলেন। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশে উন্নীত করতে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এর পরিপ্রেক্ষিতে গদ ১৫ এপ্রিল অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির সভায় প্রস্তাবটি সম্মতি দেয় অর্থ বিভাগ।

সেই হিসেবে আগামী ঈদুল আজহায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা হিসেবে মূল বেতনের ৫০ শতাংশ হারে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে তারা মূল বেতনের ২৫ শতাংশ পেয়ে আসছেন।

জানা গেছে, অর্থ উপদেষ্টা ও অর্থসচিব বিশ্বব্যাংক ও আইএমএফের বৈঠক উপলক্ষে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। আগামী ২৯ এপ্রিল তাদের দেশে ফেরার কথা রয়েছে। এরপরেই এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে।

এর আগে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-১) সাইয়েদ এ জেড মোরশেদ আলী বলেন, শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হচ্ছে। তবে কতটুকু বাড়বে সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে, আগামী মাসের প্রথমার্ধের মধ্যে উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

উল্লেখ্য, বর্তমানে সারাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা তিন লাখ ৯৮ হাজার ৬৮ জন। নতুন করে উৎসব ভাতা বাড়ানো হলে সরকারের প্রায় ২২৯ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক