Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

অনলাইন ডেস্ক
২২ জানুয়ারী ২০২৬, ৪:২৯ পিএম

Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর–হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়ার পক্ষে গণসংযোগ কার্যক্রম চলছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৭টা থেকে ১ নং বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে এ গণসংযোগ পরিচালনা করা হয়।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের চাঁদপুর জেলা যুগ্ম সম্পাদক মোঃ ফারুক হোসেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুগ্ম সদস্য সচিব তামিম খান, জাতীয় ছাত্র শক্তির চাঁদপুর জেলা আহ্বায়ক সাগর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম সবুজ খান,১ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধানিয়া, ইউনিয়ন জামায়াত সভাপতি কাজী মো. আবু তাহের, সেক্রেটারী মো. আল আমিন আখন্দ, সাংবাদিক এ এম ইদ্রিস খান,সহকারী সেক্রেটারী মো. আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মো. সুরুজ, ৬ নং ওয়ার্ড সভাপতি জুবায়ের হোসেন, ৫ নং ওয়ার্ড সেক্রেটারী আবুল কাশেম হাওলাদারসহ ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ ভোটারদের উদ্দেশ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান এবং একটি সৎ, দক্ষ ও জনকল্যাণমুখী নেতৃত্বের পক্ষে সমর্থন কামনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে