Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ১১:২২ এএম

Link Copied!

চাঁদপুরের হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী গুরুতর আহত হওয়ার ঘটনায় তাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

আহত ছাত্রীর নাম তানজিলা আক্তার (জুঁই) (১৩)। সে হাইমচর উপজেলার উত্তরা আলগী এলাকার বাসিন্দা আকবর হোসেন ভূঁইয়ার কন্যা এবং হাইমচর ফারুক ই আজম রাঃ আদর্শ দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জুঁইকে দেখতে যান এডভোকেট শাহজাহান মিয়া। এ সময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।

আহত জুঁইয়ের মা জানান, “গতকাল মাদ্রাসা থেকে ছুটি শেষে বাড়ি ফেরার পথে একটি অটোরিকশা পেছন থেকে ধাক্কা দিলে আমার মেয়ে রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। এখনো সে দাঁড়াতে পারছে না।”

এডভোকেট শাহজাহান মিয়া এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সড়কে চলাচলের ক্ষেত্রে আরও সচেতনতা ও শৃঙ্খলা জরুরি। তিনি আহত ছাত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
এদিকে জুঁইয়ের বাবা সকলের কাছে তার মেয়ের দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে