Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

দূর্নীতি চাঁদাবাজীর বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে জবাব দেবে জনগন : চাঁদপুর-৩ সংসদ সদস্য প্রার্থী এড. শাহজাহান মিয়া

চাঁদপুর সদর উপজেলা বিষ্ণুপুর গণসংযোগ
অনলাইন ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ এএম

Link Copied!

চাঁদপুর সদর উপজেলার ১ নং বিষ্ণুপুর ইউনিয়নের কাজীর বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট শাহজাহান মিয়া। শুক্রবার (৫ ডিসেম্বর) দিনব্যাপী তিনি ইউনিয়নের পাড়া-মহল্লা, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে তার সমর্থনে একাধিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয় এবং স্থানীয় জনসাধারণ দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান দেন।

দিনব্যাপী গণসংযোগকালে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন,
“বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চায়। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজিমুক্ত সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন,
“ গত ১৭ বছর জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারপরও জামায়াতে ইসলামী থেমে থাকেনি। জনগণকে সঙ্গে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়বো।” দূর্নীতি ও চাঁদাবাজির
বিরুদ্ধে জনগন ব্যলোটের মাধ্যমে জবাব দিবে ইনশাআল্লাহ।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন, চাঁদপুর জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি এডভোকেট আব্দুল কাদের খান, ১ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধানিয়া, ইউনিয়ন জামায়াত সভাপতি কাজী মো. আবু তাহের, সেক্রেটারী মো. আল আমিন আখন্দ, সহকারী সেক্রেটারী মো. আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মো. সুরুজ, ৬ নং ওয়ার্ড সভাপতি জুবায়ের হোসেন, ৫ নং ওয়ার্ড সেক্রেটারী আবুল কাশেম হাওলাদারসহ ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে