Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক ২০টি শিক্ষার্থী পরিবারের মাঝে ছাগল বিতরণ

অনলাইন ডেস্ক
২ ডিসেম্বর ২০২৫, ৭:২০ পিএম

Link Copied!

ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক ২০টি শিক্ষার্থী পরিবারের মাঝে ছাগল বিতরণ করেন। গত ০২ ডিসেম্বর মঙ্গলবার ফরিদগঞ্জের ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের রামপুর বাজার হাইস্কুল মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন “এডুকেশন এ্যান্ড হিউমানিটি ফাউন্ডেশন” কর্তৃক স্বাবলম্বী স্কিমের অংশ হিসাবে বাছাইকৃত অসহায় হত দরিদ্র ২০টি শিক্ষার্থী পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়। ফাউন্ডেশনের সভাপতি চট্টগ্রাম খাতুনগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে জেলা সমাজসেবা কার্যালয় চাঁদপুর এর উপপরিচালক মোঃ নজরুল ইসলাম বলেন, এডুকেশন এ্যান্ড হিউম্যানিটি ফাউন্ডেশন কর্তৃক সুবিধাবঞ্চিত শিক্ষার্থী পরিবারের মাঝে সহায়ক উপকরণ বিতরণ সমাজে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি হবে এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয় চাঁদপুর এর সহকারী পরিচালক বিল্লাল হোসেন খন্দকার, রেজিস্ট্রেশন অফিসার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার ফরিদগঞ্জ মুহাম্মদ মাহমুদুল হাসান, রামপুর বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গিয়াস কবির, সমাজকর্মী মিশু সানজিদাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রবীণ শিক্ষাবিদ রামপুর বাজার দারুচ্ছুন্নত ফাজিল মাদ্রাসার প্রাক্তন হেডমাওলানা ও হায়দরগঞ্জ টিআরএম কামিল (এমএ) মাদ্রাসার প্রাক্তন উপাধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মোঃ আমীনুল্লাহকে  উক্ত অঞ্চলে শিক্ষা বিম্তারে বিশেষ ভূমিকা রাখায় সংবর্ধিত করা হয়।

ফাউন্ডেশনের সেক্রেটারি মাসুক হাসান বলেন, এলাকার বিত্তবান ও প্রবাসীদের সহায়তায় গড়া এ সংগঠনের মাধ্যমে ভবিষ্যতে আরো শিক্ষাবান্ধব ও মানবিক কার্যক্রম গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে