Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ

নভেম্বরের মধ্যেই গণভোটের দাবিতে চাঁদপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরের মধ্যেই গণভোটের দাবিতে চাঁদপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
অনলাইন ডেস্ক
১৪ নভেম্বর ২০২৫, ৮:০০ অপরাহ্ণ

Link Copied!

জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদেশ জারি, গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং চলতি নভেম্বরে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর ও সদর শাখা।

শুক্রবার (১৪ নভেম্বর) বাদ আছর শহরের বাইতুল আমীন চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ও চাঁদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া। তিনি বলেন, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সঠিক মতামত প্রতিফলিত করতে নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের ৫ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে। জনগণের অধিকারের প্রশ্নে জামায়াতে ইসলামী কখনো পিছপা হয় না।
শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট মোঃ শাহাজান খানের সভাপতিত্বে সমাবেশ শেষে বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকায় গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, শহর জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ সবুজ খান, শহর ছাত্রশিবিরের সভাপতি মো. জাহিদুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইব্রাহীম খলিলসহ শহরের বিভিন্ন ওয়ার্ড ও মহল্লার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার