Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক প্রশিক্ষণ শুরু

চবি প্রতিনিধি
৯ নভেম্বর ২০২৫, ১১:২৪ অপরাহ্ণ

Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে নবনিযুক্ত শিক্ষকদের জন্য পাঁচদিনব্যাপী ‘Foundation Training Program for Professional Development’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) সকালে উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

 

আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোছাইনের সঞ্চালনায় ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার নবনিযুক্ত শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, “আপনারা কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। এখন নিষ্ঠা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের মাধ্যমে সেই যোগ্যতা প্রমাণ করতে হবে।”

তিনি আরও বলেন, “একজন ভালো শিক্ষক হতে হলে টিচিং মেথডোলজি, আই কন্টাক্ট, বডি ল্যাঙ্গুয়েজ ও লেকচার ডেলিভারির মতো বিষয়গুলো গুরুত্ব সহকারে জানতে হয়। দায়িত্বশীলতা ও নৈতিকতার সঙ্গে ক্লাস নেওয়া এবং খাতা মূল্যায়ন করাই একজন জনপ্রিয় শিক্ষকের মূল চাবিকাঠি।”

 

উপাচার্য আরও আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ শিক্ষকদের শিক্ষাদান-পদ্ধতি উন্নয়নে সহায়ক হবে। তিনি প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসিকে ধন্যবাদ জানান।

প্রশিক্ষণের প্রথম দিনে ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং আইসিটি সেলের পরিচালক প্রফেসর সাইদুর রহমান চৌধুরী।

পাঁচদিনব্যাপী এ প্রশিক্ষণ প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ৩০ জন নবনিযুক্ত শিক্ষক অংশ নিচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার