Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

সরকারি হাসপাতালে রোগীদের খোঁজখবর নিতে ছুটে যান চাঁদপুর-৩ আসনের জামায়াত প্রার্থী এড.শাহজাহান মিয়া

অনলাইন ডেস্ক
৭ নভেম্বর ২০২৫, ৮:৫৯ পিএম

Link Copied!

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি থাকা অসুস্থ রোগীদের খোঁজখবর নিতে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

শুক্রবার (৭ নভেম্বর) বাদজুমা জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তারা রোগীদের চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন এবং রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন।

অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, সরকারি হাসপাতালগুলোতে মানসম্মত চিকিৎসা ও সেবার নিশ্চয়তা নিশ্চিত করা সবার মৌলিক অধিকার। আমরা চাই—চাঁদপুর সরকারি হাসপাতাল দেশের একটি আদর্শ চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে উঠুক।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সব সময় মানবসেবার কাজে পাশে আছে এবং থাকবে। সমাজে অসুস্থ, দরিদ্র ও অবহেলিত মানুষের সেবাই আমাদের অন্যতম দায়িত্ব।
হাসপাতাল পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন শহর আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সহ-সেক্রেটারি মো. সবুজ খানসহ জামায়াতের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে দলীয় নেতারা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং চিকিৎসক ও নার্সদের মানসম্মত সেবা প্রদানে উৎসাহিত করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে