Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

অধিকার আদায় ও পেশাগত উন্নয়নের রোল মডেল আইইবি

অনলাইন ডেস্ক
৩ নভেম্বর ২০২৫, ১২:০৩ পিএম

Link Copied!

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) দেশের প্রকৌশলীদের অধিকার আদায় ও পেশাগত উন্নয়নের জাতীয় প্রতিষ্ঠান। দেশের সকল প্রকৌশলীদের অধিকার আদায় ও পেশাগত দক্ষতার মানোন্নয়নে রোল মডেল আইইবি। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল প্রতিষ্ঠানগুলোকে একই সেতুবন্ধনে আনতে কাজ করছে আইইবি৷ এই প্রতিষ্ঠান সময়ের সাথে তাল মিলিয়ে প্রকৌশল জ্ঞানকে বিশ্ব দরবারে তুলে ধরতে কাজ করছে।

রবিবার সন্ধ্যায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর পেপার মিট উপলক্ষে লোগো এবং ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এইসব কথা বলেন৷

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)’র চেয়ারম্যান ও আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু),

সাউথইস্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন এবং বুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. এ. বি. এম. হারুন-উর-রশিদ।

আইইবির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোতাহার হোসেনের সভাপতিত্বে এবং সম্পাদক ইঞ্জিনিয়ার উমাশা উমায়ুন মনি চৌধুরীর সঞ্চালনায় দেশের তড়িৎ প্রকৌশল বিভাগের প্রকৌশলীরা বক্তব্য রাখেন।

বক্তারা আরও বলেন, অতীতের অনেক প্রতিবন্ধকতা এবং অপেশাদারিত্ব কার্যক্রমকে পরিহার করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে উন্নয়ন ও অগ্রগতিকে ত্বরান্বিত করার জন্য আইইবির তড়িৎ প্রকৌশল বিভাগ কাজ করছে।

উল্লেখ যে, আগামী ১৩-১৪ ডিসেম্বর আইইবিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ আনন্দের সাথে ঘোষণা করছে যে ষষ্ঠ বার্ষিক পেপার মিট (APMEE 2025) ১৩-১৪ ডিসেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষাক্ষেত্রে অংশীদারিত্ব আরও গভীর ও সুসংগঠিত করতে শিক্ষামন্ত্রীর আহ্বান

আগামীতে দেশের সব উপজেলা মিডডে মিল কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে : ড. আ ন ম এহছানুল হক মিলন

মুক্তাগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ ঘিরে নানা আয়োজন, পোনা অবমুক্ত ও তিন দিনব্যাপী মৎস্য 

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক