Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এল চবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি

অনলাইন ডেস্ক
২৯ অক্টোবর ২০২৫, ১১:২৪ পিএম

Link Copied!

জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ৪২০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা করেছে। আংশিক কমিটি প্রকাশের দীর্ঘ ২৬ মাস পর ঘোষণা এল পূর্ণাঙ্গ কমিটির।

বুধবার (২৯ অক্টোবর) রাত দশটায় কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪২০ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি ৬০ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৯২ জন, সহ-সাধারণ সম্পাদক ৬৩ জন, সহ-সাংগঠনিক সম্পাদক ৬৪ জন এবং সদস্য ৬২ জন রয়েছেন।

এর আগে ২০২৩ সালের আগস্টে মোহাম্মদ আলাউদ্দিন মহসিনকে সভাপতি ও আবদুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের আংশিক কমিটি দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রদল। নানা জটিলতার কারণে প্রায় দুই বছর পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেনি সংগঠনটি।

উল্লেখ্য, ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী একটি কমিটির মেয়াদ সর্বোচ্চ দুই বছর। সেই হিসেবে চবি ছাত্রদলের আংশিক কমিটির মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে