Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

আদর্শ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে গোবিপ্রবিতে ফ্রি কুরআন বিতরণ

গোবিপ্রবি প্রতিনধি
২৮ অক্টোবর ২০২৫, ৯:১২ পিএম

Link Copied!

আদর্শ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আল-কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ফ্রি কুরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সেমিনার কক্ষ (৫০১ নম্বর কক্ষ) এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব, শিক্ষার্থী পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহকারী অধ্যাপক বদরুল ইসলাম এবং জীববিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. তরিকুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরবর্তীতে সীরাত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং শিক্ষার্থীদের মাঝে পবিত্র আল-কুরআন বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন,“সীরাতুন্নবী (সা.) সম্পর্কে জানলে আমরা মানবতার প্রকৃত দিকনির্দেশনা পাই। ইসলাম আমাদের জীবনবিধান, যা আত্মশুদ্ধি ও সমাজকল্যাণের বার্তা দেয়।”

কুরআন বিতরণ একটি মহৎ উদ্যোগ উল্লেখ করে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন,“আল-কুরআন মুসলিমসহ সমগ্র মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান। আমাদের জীবন সুন্দরভাবে গড়ে তোলার জন্য নিয়মিত কুরআন পাঠ করা প্রয়োজন।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো নবী করিম (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে তরুণ প্রজন্মের মাঝে সচেতনতা সৃষ্টি করা এবং পবিত্র কুরআনের আলো সর্বত্র ছড়িয়ে দেওয়া। আগামীতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের প্রতিশ্রুতি দেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে