Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

জাবি’র সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তরী’র নেতৃত্বে জহিরুল-সেজানুর

জাবি প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৫, ৯:৪৩ পিএম

Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরী’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নব-ঘোষিত এ কমিটিতে সভাপতি হয়েছেন ৫০ তম ব্যাচের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী  জহিরুল ইসলাম  এবং সাধারণ সম্পাদক হয়েছেন ৫১ তম ব্যাচের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সেজানুর রহমান।

সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে এ কমিটি ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম, তরীর শিক্ষক উপদেষ্টা প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান জামী, আইন ও বিচার বিভাগের সভাপতি ড. মো. রবিউল ইসলাম, জাকসু’র যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) নারী আয়েশা সিদ্দিকা মেঘলা, কার্যকরী সদস্য আবু তালহা ও নাবিলা বিনতে হারুনসহ তরীর প্রাক্তন ও বর্তমান নেতৃবৃন্দ ও শিক্ষকমণ্ডলী।

এদিকে নতুন এ কমিটিতে সহ-সভাপতির পদে রয়েছেন ৫০ ব্যাচর অণুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুকনা কুণ্ড, ইতিহাস বিভাগের মোছা. নাজিয়া নিশাত ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের মো. রায়হান উদ্দিন ও প্রত্নতত্ত্ব বিভাগের মাহিদুল ইসলাম।

কমিটির অন্যান্য সদস্যবৃন্দের মধ্যে যুগ্ন সাধারণ সম্পাদক পদে রয়েছেন ৫১ ব্যাচের তারেক আহমদ,  মো. এম এম রাফিদ, ফাইরুজ সামিহা মিল্কি ও আতিকা শাম্মি। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ৫১ ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের শারমিন আক্তার। সহ-সাংগঠনিক সম্পাদক নাঈম হাসান। কোষাধ্যক্ষ পদে রয়েছেন ৫২ ব্যাচের আল মিরাজ। দপ্তর সম্পাদক পদে ৫২ ব্যাচের ফারজানা লিমু।

এছাড়াও সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে ৫১ ব্যাচের তানিয়া বাহার হ্যাপি। সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে ৫১ ব্যাচের রুকাইয়া সানিয়া ও তান্মি শাহরিন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৫২ ব্যাচের  খাদিজা আক্তার। সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রাশেদুল ইসলাম ও পরান চন্দ্র রায়।

শিক্ষা কার্যক্রম সম্পাদক পদে ৫২ ব্যাচের  লামিসা রাওনাক। সহ-শিক্ষা কার্যক্রম সম্পাদক পদে ফাহিমা তাম্মি। গ্রন্থাগার সম্পাদক পদে ৫২ ব্যাচের হুমায়রা আক্তার। সহ- গ্রন্থাগার সম্পাদক পদে তাজরিন নাহার নীলা।

সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৫২ ব্যাচের  প্রত্যাশা রানী দাস। সহ-সংস্কৃতি সম্পাদক তাসনিম আনজুম। ক্রীড়া সম্পাদক পদে এস এম মাসুদ আলম।  সহ-ক্রীড়া সম্পাদক পদে সফিকুল ইসলাম।

কমিটিতে কার্যকরী সদস্য পদে রয়েছেন  জাবির মাহমুদ খান, মোছা. স্বর্ণালি আক্তার, শেখ নাবিলা বিনতে হারুন, মো. আবিদুল মারুফ, নুসরাত জাহান, সাদিয়া রহমান মীম, সোনালী আক্তার, আন্নি আক্তার ও মালিহা মীম।

নবগঠিত কমিটির সভাপতি জহিরুল ইসলাম বলেন, “তরী একটি অলাভজনক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনের দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের। যে উদ্দেশ্য নিয়ে আমাকে এত বড়ো মহান দায়িত্ব অর্পণ করেছেন, আমি সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার চেষ্টা করব। অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনার সার্বিক উন্নয়ন, তরীকে আরও গতিশীল এবং কল্যাণমুখী করাই আমাদের প্রধান লক্ষ্য।”

 

 

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে