Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় আহত বাকৃবি শিক্ষার্থীর মৃত্যু

বাকৃবি প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৫, ৯:৩৫ পিএম

Link Copied!

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার নয় দিন পর মারা গেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৯–২০ শিক্ষাবর্ষের পশুপালন অনুষদের ইন্টার্নশিপ শিক্ষার্থী ও শাহজালাল হলের আবাসিক ছাত্র জাকারিয়া হোসাইন সাঈদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইন্টার্নশিপ প্রোগ্রামের অংশ হিসেবে সাঈদ গত ৫ আগস্ট থাইল্যান্ডে যান। সেখানে ১৪ অক্টোবর সড়ক দুর্ঘটনায় তিনি ও আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে তাঁদের স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন চিকিৎসাধীন থাকার পর সাঈদের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়।

দেশে ফিরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে (প্রায় রাত ৩টা ৩০ মিনিটে) নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ আসরের নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

জাকারিয়া হোসাইন সাঈদের মৃত্যুতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক, সহপাঠী ও প্রশাসনের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছ।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে