Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাবিপ্রবিতে মশাল মিছিল

জাবিপ্রবি প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ণ

Link Copied!

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক বর্ণাঢ্য মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

২২ অক্টোবর (বুধবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রহল প্রাঙ্গণ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে মূল ফটকে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা “জাগো বাহে, কোনঠে সবাই”, “জাগো বাহে, তিস্তা বাঁচাই”সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে বক্তব্য রাখেন কাজী মো. ইসমাঈল হোসেন, শাহারুক ইসলাম, কেয়া আক্তার এবং লিটন আকন্দ।

বক্তব্যে ফাহাদ ইসলাম বলেন,আমাদের সাথে ভারতের যে সম্পর্ক তা যেন সমতা ও ন্যায্যতার ভিত্তিতে হয়।বাংলাদেশ পরিপন্থী যে সব অপশক্তি তা যেন অতিসত্বর বাতিল করা হয়। আমাদের সমনে সব চেয়ে বড় পরিকল্পনা তিস্তা মহা পরিকল্পনা। তা যেনো দ্রুত বাস্তবায়ন হয়।

কেন্দ্রীয় সহ-সমন্বয়ক লিটন আকন্দ বলেন, “তিস্তায় কৃষিযোগ্য বিপুল পরিমাণ জমি পুনরুদ্ধার হলে কৃষি উৎপাদন বাড়বে এবং দেশ অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে। ২০২৪ পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য আর মেনে নেওয়া হবে না।”

উল্লেখ্য, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নকে কেন্দ্র করে দেশের উত্তরাঞ্চলে ব্যাপক জনসচেতনতা ও আন্দোলন জোরদার হয়েছে। শিক্ষার্থীদের এই মশাল মিছিল সেই দাবিরই প্রতিধ্বনি হিসেবে প্রতিফলিত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক