Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

শ্যামা পূজা ও দীপাবলি উদযাপিত হয়েছে হাবিপ্রবি কেন্দ্রীয় মন্দিরে

হাবিপ্রবি প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৫, ১১:৩২ অপরাহ্ণ

Link Copied!

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে হিন্দু ধর্মের দ্বিতীয় বৃহত্তম পূজা, যেটি অনেকের কাছে কালীপূজা আবার অনেকের কাছে শ্যামা পূজা নামে পরিচিত। একই সাথে উদযাপিত হয়েছে শুভ দীপাবলি উৎসব।

“বারো মাসে তেরো পার্বণ” একটি প্রচলিত প্রবাদ, প্রবাদটি বাঙালিদের সংস্কৃতিকে গভীরভাবে ধারণ করে। ঠিক এরই ধারাবাহিকতায় যুগ যুগ ধরে বাঙালি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নানান উৎসব পালন করে আসছে। হিন্দু সম্প্রদায়ের মানুষেরাও এর ব্যতিক্রম নয়, এইতো কয়েকদিন আগে দুর্গোৎসবের আমেজ কাটিয়ে উঠতে না উঠতেই রঙিন রূপে চলে এলো দীপাবলি উৎসব। ২০২৫ সালের কালীপূজা ২০ অক্টোবর, সোমবার কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হয়েছে। এই তিথিটি ২০ অক্টোবর বিকেল ৩:৪৪ মিনিটে শুরু হয় এবং ২১ অক্টোবর বিকেল ৫:৫৪ মিনিটে শেষ হবে। পূজা উপলক্ষে কেন্দ্রীয় মন্দির সজ্জিত হয় ফুল, কারুকার্য ও কলা গাছ দিয়ে। প্রবেশমুখ কলা গাছের সাথে প্রদীপের প্রজ্বলিত শিখায় আকর্ষণীয় করে তোলা হয়, আর ভেতরে ধূপ, ফল, ফুল ও শাখা-সিন্দুর সহযোগে দেবীমূর্তি সাজানো হয়েছিল অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে।

বিকেল ৫.০০টায় শ্যামা সংগীত দিয়ে শুরু হয় আচার অনুষ্ঠান, সন্ধ্যা ৬.২০ মিনিটে প্রদীপ প্রজ্বলন করা হয়, রাত ৭.৩০ মিনিটে দেউচি ভেওলো (নেপালি শিক্ষার্থীদের) পরিবেশন করা হয় এবং রাতে ১২.০০টায়, নির্দিষ্ট তিথি অনুযায়ী শ্যামা পূজা অনুষ্ঠিত হবে।

সনাতনী বিদ্যার্থী সংসদের সভাপতি রিপন চন্দ্র সেন (এগ্রিকালচার -২১) বলেন, সবাইকে শুভ দীপাবলি। প্রতিবছরের ন্যায় এবারেও হাবিপ্রবি কেন্দ্রীয় মন্দিরে সনাতন সংস্কৃতির শাশ্বত আহ্বান অন্ধকার থেকে আলো, মৃত থেকে অমৃতে, মিথ্যা থেকে সত্যের পথে চলার আলোকবর্তিকা, আলোর এই উৎসব দীপাবলি ও শ্যামাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে অনুষ্ঠিত হলো। সেই সাথে বাংলাদেশে এই প্রথমবার পরিবেশিত হলো হাবিপ্রবিতে অধ্যয়নরত নেপালি সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের নিজস্ব সংস্কৃতির দীপাবলি কেন্দ্রীক “দেউচি ভেওলো”। দীপাবলির এই শুভক্ষণে সকলে সুখী হোক, সমৃদ্ধ হোক, সর্বত্র শান্তি বিরাজিত হোক। এই শুভকামনা। SVS এর সাধারণ সম্পাদক সৌরভ রায় (FIB-22) বলেন, সনাতন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হাবিপ্রবিতে, সনাতন বিদ্যার্থী সংসদ এর আয়োজনে অনুষ্ঠিত হলো দীপাবলি অনুষ্ঠান ও প্রথমবারের মতো শ্রী শ্রী শ্যামা পূজা। সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর ভাবে দীপাবলি অনুষ্ঠানকে সফল করতে পেরেছি। সবাইকে জানাই “শুভ দীপাবলি’র” শুভেচ্ছা। আয়োজকদের পক্ষ থেকে সনাতনী বিদ্যার্থী সংসদ (SVS) এর সভাপতি রিপন চন্দ্র সেন (Agriculture –21) ও সাধারণ সম্পাদক সৌরভ রায় (Finance and Banking 22) সকলকে অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সনাতন বিদ্যার্থী সংসদ, হাবিপ্রবি। সনাতনী বিদ্যার্থী সংসদ (SVS) এ উপলক্ষে ২০ অক্টোবর দিনব্যাপী ব্যাপক কর্মসূচি পালন করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক