Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ

জনগণ নয়, এমপি হাঁটবে জনগণের পিছনে: এড. শাহজাহান মিয়া

অনলাইন ডেস্ক
৯ অক্টোবর ২০২৫, ১১:০৭ অপরাহ্ণ

Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া বলেছেন,দাঁড়িপাল্লার মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হলে জনগণ এমপির পিছে হাটতে হবে না, বরং এমপি জনগণের পিছনে হাঁটবে। জনগণের সুখ-দুঃখে, বিপদে-আপদে পাশে থেকে সেবা করাই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।

তিনি বলেন, “এই দেশ ও জনগণ আমাদের নিজের। রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণের জন্য, কোনো ব্যক্তি বা দলের ক্ষমতার জন্য নয়। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে ন্যায়, সুবিচার, সততা ও আদর্শের রাজনীতি প্রতিষ্ঠিত হবে।

এডভোকেট শাহজাহান মিয়া আরও বলেন,

আজ দেশের রাজনীতি জনগণের আস্থা হারিয়ে ফেলেছে। জনগণের ভোটে নির্বাচিত হয়েও অনেকেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু দাঁড়িপাল্লার প্রার্থী নির্বাচিত হলে সে জনগণের সঙ্গে থাকবে, তাদের কণ্ঠস্বর হবে, তাদের ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম করবে।

তিনি আরও বলেন, “চাঁদপুরকে একটি মডেল শহর হিসেবে গড়ে তুলতে হলে দুর্নীতি, বেকারত্ব ও মাদকমুক্ত সমাজ গঠন করতে হবে। আমি নির্বাচিত হলে যুব সমাজকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও শিক্ষা, স্বাস্থ্য, পানি ও সড়ক ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেব।

বুধবার (৭ অক্টোবর) বিকেল থেকে তিনি পুরান বাজার লোহারপুল থেকে গণসংযোগ শুরু করেন। পরে পুরান বাজার মধুসূদন স্কুল, বউ বাজার, নতুন রাস্তা, ট্যাংক পট্টি, বাতাসা পট্টি সহ পুরান বাজারের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ চালান।

এই সময় উপস্থিত ছিলেন— চাঁদপুর শহর আমীর এডভোকেট শাহজাহান খান, চাঁদপুর জজকোর্টের আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট মামুন হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চাঁদপুর শহর শাখার সভাপতি আব্দুল হাই লাভলু, পৌরসভার ১০ নং ওয়ার্ডের আমীর গোলাম মাওলা, ১৫ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মান্নান, ৭ নং ওয়ার্ডের সভাপতি নূর মোহাম্মদ খোকা, পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাতেন মিয়াজী, ১ নং ওয়ার্ড সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, ৩ নং ওয়ার্ড সভাপতি ডাক্তার ইসমাইল হোসেন সিরাজী, ২ নং ওয়ার্ড সভাপতি হাফেজ মোস্তফা, ৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ কাউছার মিয়াজী, প্রচার সম্পাদক মোঃ মমিন মিয়াজী সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক