Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

বিশ্ব ডিম দিবসে বাকৃবিতে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা

বাকৃবি প্রতিনিধি
৯ অক্টোবর ২০২৫, ১০:৫৩ পিএম

Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব ডিম দিবস ২০২৫ উপলক্ষে পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ভেটেরিনারি অনুষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা ডিমের পুষ্টিগুণ ও গুরুত্ব তুলে ধরে বিভিন্ন পোস্টার উপস্থাপন করেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল চারটায় ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষদের দ্বিতীয় তলার করিডোরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ব ডিম দিবস-২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান, সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ ফেরদৌসুর রহমান খান, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল আলম, প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. জাহান আরা বেগম এবং প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. অনিতা রানী দে।

পোস্টার প্রেজেন্টেশনে ভেটেরিনারি অনুষদের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের মোট ২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আটটি গ্রুপের মধ্যে তিনটি গ্রুপ থেকে ১১ জন শিক্ষার্থী বিজয়ী হন।

ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, “ডিম শুধু পুষ্টিকর নয়, এটি মানুষের সুস্বাস্থ্যের অন্যতম উৎস। সাশ্রয়ী এই প্রাণিজ প্রোটিনের প্রচার ও জনপ্রিয়তা বৃদ্ধিতে শিক্ষার্থীদের এমন অংশগ্রহণ অনুপ্রেরণাদায়ক। ভবিষ্যতে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের গবেষণার আগ্রহ ও সৃজনশীলতাকে আরও উৎসাহিত করবে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে