জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (AIS) বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “এআইএস বিজনেস অ্যান্ড অ্যানালিটিক্স ক্লাব (AISBAC)”। শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তব জীবনের সমস্যা সমাধানে প্রয়োগ করা, বিশ্লেষণাত্মক দক্ষতা বিকাশ করা এবং পেশাগত প্রস্তুতিতে সহায়তা প্রদান করার লক্ষ্যেই ক্লাবটি গঠন করা হয়েছে।
গত মঙ্গলবার (৭ অক্টোবর) ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটির ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি রাগিব হাসান এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ তিহান।
এদিকে সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন সানোয়ার আহমেদ তুষার ও মো. আবু বকর সিদ্দিক।
এছাড়াও কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন, সাংগঠনিক সম্পাদক: সুমাইয়া ইসলাম সামিয়া; সহকারী সাধারণ সম্পাদক: মো. সাদিউল আলম শাগর; যুগ্ম সম্পাদক: মোকাদ্দেস আলী অভি; শিক্ষা বিষয়ক সম্পাদক: সায়মা আহমেদ; আর্থিক বিষয়ক সম্পাদক: হোসেইন ফাহিম; মানব সম্পদ ও যোগাযোগ সম্পাদক: তানজিম তাবাসসুম এশিকা; ব্র্যান্ডিং ও প্রচার সম্পাদক: জেমিমাহ বোস; বিষয়বস্তু ও ডকুমেন্টেশন সম্পাদক: নাভিদ হাসান; আইটি সম্পাদক: ইরাজুল ইসলাম তাওসিফ; গবেষণা ও উন্নয়ন সম্পাদক: জান্নাত ফেরদৌস ওরিন; অফিস ব্যবস্থাপনা সম্পাদক: ইব্রাহিম হাওলাদার; জনসংযোগ সম্পাদক: নওশিন তাবাসসুম; অভ্যন্তরীণ বিষয়ক সম্পাদক: মো. ইয়াসিন ও সাইমন আরিক শুয়ারজো; বহিরাগত বিষয়ক সম্পাদক: শাদমান ফাইয়াজ।
নির্বাহী কমিটিতে রয়েছেন ৫১তম ব্যাচের ১৯ জন শিক্ষার্থী। এছাড়া ৫২তম ব্যাচের শিক্ষার্থীরা পরিচালক হিসেবে এবং ৫৩তম ব্যাচের শিক্ষার্থীরা ২০২৫–২৬ সালের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে।
অনেক সদস্যের বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন সংগঠনে কাজের অভিজ্ঞতা রয়েছে, যা তারা AISBAC-এর কার্যক্রমে কাজে লাগাতে চান।
এআইএস বিজনেস অ্যান্ড অ্যানালিটিক্স ক্লাবের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তাশক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করা।
এছাড়া ক্লাবটি শিক্ষার্থীদের বাস্তব জীবনে অ্যাকাউন্টিং ও ডেটা অ্যানালিটিক্স জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ শেখাবে।
জানা যায়, ক্লাবের কার্যক্রমের মধ্যে থাকবে—
বিজনেস কেস প্রতিযোগিতা ও অলিম্পিয়াড আয়োজন, ব্যবসায়িক গবেষণা এবং তথ্য বিশ্লেষণ কর্মশালা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও স্কিল বিল্ডিং সেশন, প্রবন্ধ লেখা, যোগাযোগ, সংগঠন ও নেতৃত্বের প্রশিক্ষণ।
ক্লাবটির জন্ম হয় বিভাগের কয়েকজন উদ্যমী শিক্ষার্থীর ভাবনা থেকে। বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি উপলব্ধি করেন যে, যদিও বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই বিভিন্ন ব্যবসায়িক ও ক্যারিয়ার ক্লাব রয়েছে, তবুও সেগুলো AIS শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক দক্ষতা উন্নয়নে বিশেষায়িত সুযোগ দেয় না।
শিক্ষকদের সঙ্গে আলোচনা ও তাদের সহায়তায় তারা গঠন করেন এআইএস বিজনেস অ্যান্ড অ্যানালিটিক্স ক্লাব (AISBAC)—যার মাধ্যমে শিক্ষার্থীরা এখন একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব জীবনের প্রস্তুতিও নিতে পারবে।