Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

নারী শিক্ষার্থীদের কুরআন বিতরণে ছাত্রদলের বাধা দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ শিবিরের

মোসাঃতানজিলা, ঢাকা
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ এএম

Link Copied!

ঝিনাইদহের শৈলকূপায় সীরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে নারী শিক্ষার্থীদের পবিত্র কুরআন বিতরণে ছাত্রদল কর্তৃক বাধা প্রদানের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ (২৬ সেপ্টেম্বর, শুক্রবার) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ উদ্বেগ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, “গতকাল (২৫ সেপ্টেম্বর) ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার অন্তর্গত মিঞা জিন্নাহ আলম ডিগ্রি কলেজে সীরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে একদল নারী শিক্ষার্থী পবিত্র কুরআন বিতরণ করতে গেলে কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন হাসনাতের নেতৃত্বে ৮ থেকে ১০ জন উচ্ছৃঙ্খল নেতাকর্মী তাতে বাধা প্রদান করে। এ সময় তারা ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’, ‘ধর ধর শিবির ধর, ধরে ধরে জবাই কর’— এ ধরনের উসকানিমূলক ও ফ্যাসিবাদী স্লোগান দিতে থাকে। এমনকি শিক্ষক-শিক্ষার্থীদের সাথেও তারা অশোভন আচরণ করে।

ঘটনায় উদ্বেগ জানিয়ে নেতৃবৃন্দ আরও বলেন, “কুরআন বিতরণের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। শিক্ষাঙ্গন সন্ত্রাস বা কারও অধিকার হরণের ক্ষেত্র নয়। আধিপত্য বিস্তারের জন্য শিক্ষা প্রতিষ্ঠান কাউকে ইজারা দেওয়া হয়নি। ৫ আগস্ট-পূর্ববর্তী সময়ে আমরা এমন উগ্র আচরণ ছাত্রলীগের সন্ত্রাসীদের কাছ থেকে প্রত্যক্ষ করেছি, যা এখন হুবহু অনুসরণ করছে ছাত্রদল। আমরা এ ন্যাক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে