Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

গোবিপ্রবি’তে বর্ণাঢ্য আয়োজনে ‘ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে’ পালন

গোবিপ্রবি প্রতিনধি
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ পূর্বাহ্ণ

Link Copied!

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিলো- ‘থিঙ্ক ট্যাংক, থিঙ্ক ফার্মাসিস্ট’। 

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। র‍্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেক কেটে আনুষ্ঠানিকভাবে দিবসটির সূচনা করেন। দিবসটি উপলক্ষ্যে একাডেমিক ভবনের মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ফার্মেসি বিভাগের সভাপতি ড. মোহাম্মদ তরিকুল ইসলাম সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, এসেনশিয়াল ড্রাগ গোপালগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার, বিভাগের চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষক এবং বিভাগের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ১৯১২ সালের ২৫ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশন প্রতিষ্ঠিত হয় এবং প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছিল। সভায় ২৫ সেপ্টেম্বরকে ফার্মাসিস্ট দিবস হিসেবে প্রস্তাব করা হয় ।

২০০৯ সালে তুরস্কের ইস্তাম্বুলে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে তুরকিশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন ২৫ সেপ্টেম্বরকে ফার্মাসিস্ট দিবস পালনের জন্য প্রস্তাব করে। এই প্রস্তাব কাউন্সিল কতৃক সর্বসম্মতি ক্রমে গৃহীত হওয়ার পর ফার্মেসি পেশায় কর্মরতদের উৎসাহ প্রদান এবং এই পেশা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ২০১০ সাল থেকে সারাবিশ্বে এই দিবস পালিত হয়ে আসছে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক