Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

শারদীয় দুর্গাপূজায় গোবিপ্রবিতে ১২ দিনের ছুটি ঘোষণা

গোবিপ্রবি প্রতিনধি
২৪ সেপ্টেম্বর ২০২৫, ৬:৩৪ পিএম

Link Copied!

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ১২ দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে শুরু হয়ে এই ছুটি চলবে ৬ অক্টোবর (সোমবার) পর্যন্ত।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান ও উপ-রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩৬তম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূর্বঘোষিত ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ছুটি ৬ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ৭ অক্টোবর শুধুমাত্র একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। প্রশাসনিক কার্যক্রম ৭ অক্টোবর থেকে এবং একাডেমিক কার্যক্রম ৮ অক্টোবর থেকে যথারীতি শুরু হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবা — পানি, বিদ্যুৎ, পরিবহন, মেডিকেল, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও বৃক্ষরক্ষণ কার্যক্রম — চালু থাকবে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়করা এসব কার্যক্রম তদারকি করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে