Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

আল কোরআন অ্যান্ড কালচারাল স্ট্যাডি ক্লাবের উদ্যোগে গোবিপ্রবিতে সীরাত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোবিপ্রবি প্রতিনধি
২০ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫১ পিএম

Link Copied!

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) সীরাত কুইজ প্রতিযোগিতা-২০২৫ আয়োজন করেছে আল কোরআন অ্যান্ড কালচারাল স্ট্যাডি ক্লাব।

শনিবার (২০ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ফার্মেসি বিভাগের শ্রেণিকক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই আয়োজনক ধন্যবাদ জানিয়ে একজন শিক্ষার্থী বলেন, “রাসূল( স) এর জীবনী সম্পর্কে আমাদের নিয়মিত জানা এবং চর্চা করা উচিত। আজকের যে কুইজের আয়োজন করা হয়েছে তা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাসূল(স) এর জীবন সম্পর্কে জানতে আগ্রহী করে তুলবে। আজকের আয়োজনের সাথে যে প্রতিষ্ঠান সম্পৃক্ত ছিল তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।”

এই বিষয়ে আল কোরআন অ্যান্ড কালচারাল স্ট্যাডি ক্লাবের উপদেষ্টা সাইফুল্লাহ বলেন, “সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করছি যে, আমরা এ ধরনের আয়োজন সম্পন্ন করতে পেরেছি। আর সর্বোপরি রাসূল (স) এর জীবন এমন একটা বিষয় যার প্রত্যেকটা পার্টে, প্রত্যেকটা মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। সামগ্রিকভাবে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে রাসূল (স) এর জীবনী যেভাবে উপস্থাপন করার দরকার ছিলো সেভাবে কিন্তু হয় নাই। আমরা আল কুরআন এন্ড কালচারাল স্টাডিজ ক্লাব থেকে চিন্তা করেছি যে এই জিনিসগুলো শিক্ষার্থীদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার। এরই অংশ হিসেবে আজকের আয়োজনে একটা বড় সংখ্যাক স্টুডেন্ট আমাদের সাথে ‘সীরাত প্রতিযোগিতর’ কুইজে অংশগ্রহণ করেছেন। আজকের আয়োজনে যেসকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে ইসলাম সংক্রান্ত চমৎকার চমৎকার আয়োজনে তারা অংশগ্রহণ করবে এই আশা ব্যক্ত করছি।”

উল্লেখ্য, আল কোরআন অ্যান্ড কালচারাল স্ট্যাডি ক্লাব প্রতিবছরই সামাজিক নানা উদ্যোগ গ্রহণ করে থাকে। তাদের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে