Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে ১৪১ জন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

চবি প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ণ

Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের আজ দ্বিতীয় দিন। কেন্দ্রীয় ছাত্রসংসদ ও হল সংসদে সর্বমোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৪১ জন প্রার্থী।

সোমবার (১৫ সেপ্টেম্বর) পৌনে ৫ টার দিকে এই তথ্য নিশ্চিত করেন চাকসু নির্বাচন পরিচালনার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

চাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী গতকালকে শুরু হয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলবে আগামীকাল বিকাল সাড়ে তিনটা পর্যন্ত।

গতকালকের তুলনায় আজ আরও বেশি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে ক্যাম্পাসজুড়ে। সকাল সাড়ে নয়টায় মনোনয়নপত্র বিতরণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রার্থীদের উপস্থিতিও বাড়তে থাকে। আজ কেন্দ্রীয় সংসদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৭১ জন প্রার্থী। হল সংসদে মনোনয়নপত্র বিক্রি হয়েছে ৭০টি। এর মধ্যে ছাত্র হল সংসদে ২৫ জন প্রার্থী এবং ছাত্রী হলে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৪৫ জন প্রার্থী।

আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চবি শাখার নেতৃবৃন্দ। তবে তারা সবাই এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখনও ঘোষণা করা হয়নি ছাত্রদলের দলীয় প্যানেল। আজ মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিন হলেও এখনো চবি ছাত্রশিবিরের কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

আজকের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “পুরো ক্যাম্পাসজুড়ে আমরা উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছি। আমরা আশাবাদী, একটি স্বচ্ছ, নিরপেক্ষ শিক্ষার্থীবান্ধন চাকসু নির্বাচন আমরা উপহার দিতে পারব।”

উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচন। এই নির্বাচনে ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক