Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হচ্ছে আগামীকাল 

চবি প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ অপরাহ্ণ

Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে আজ। আগামী ১৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে তিনটা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে। 

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশার অধ্যাপক ড. মনির উদ্দিন।

আগামীকাল সকাল ৯টায় চাকসু নির্বাচন কমিশনের অফিসে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হবে। এর পরদিন থেকে মনোনয়নপত্র বিতরণ ও জমাদান কার্যক্রম শুরু হবে। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে ১৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে তিনটা পর্যন্ত।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “আগামীকাল সকাল ৯টা থেকে আমরা মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করব এবং আগামী তিনদিন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। এই তিনদিনের মধ্যেই মনোনয়ন পত্র সংগ্রহ করতে হবে। সময় বাড়ানোর কোনো সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে হল সংসদের মনোনয়নপত্রের ফি নির্ধারণ করেছি ২০০ টাকা এবং কেন্দ্রীয় সংসদ এর ফি নির্ধারণ করেছি ৩০০ টাকা। মনোনয়নপত্র সংগ্রহ করার সময় প্রার্থীকে ডোপ টেস্ট করার জন্য একটি কার্ড প্রদান করা হবে। পরে প্রার্থী কার্ডটি নিয়ে ৩৫০ টাকা ফি প্রদান করে চবি মেডিকেলে ডোপ টেস্টের নমুনা দিয়ে আসবেন।”

নির্বাচনের আয়োজন সম্পর্কে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচন নিয়ে আমরা খুবই আশাবাদী। চাকসু নির্বাচন কমিশনের সদস্যদের মধ্যে অনেকের দলীয় পরিচয় থাকতে পারে। তবে শতভাগ স্বচ্ছতার সাথে আমরা নির্বাচন পরিচালনা করব। আপাতত কোনো ছাত্রসংগঠনও আমাদের বাঁধার সম্মুখীন করছে না। আমরা শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় স্বচ্ছ চাকসু নির্বাচন উপহার দিব।”

গত ২৮ আগস্ট ঘোষিত হয় চাকসু নির্বানের তফসিল। সে অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এর তিনদিন পর ২৫ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১২ অক্টোবর। সকাল নয়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক