Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

ইডেনের ঐতিহ্য ও স্বাতন্ত্র্য রক্ষায় ৪ দফা দাবি শিক্ষার্থীদের

ইডেন কলেজ প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ

Link Copied!

রাজধানী ঢাকায় স্বনামধন্য ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজের সামনে ইডেনের ঐতিহ্য ও স্বাতন্ত্র্য রক্ষায় চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি করেন সাধারণ শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার বেলা ১২:৩০ এ ইডেন কলেজ ২ নাম্বার গেটের সামনে শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে জড়ো হন এই কর্মসূচিতে।

সেইসাথে তাদের হাতে প্লেকার্ডগুলোয় লেখা ছিলো “University মানেই Combined নয়, আছে বিকল্প পদ্ধতি ” “সহশিক্ষা নারী নিরাপত্তার অন্তরায়” ইত্যাদি।

এসময় তারা চারটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো-

১। যতদিন পর্যন্ত বাংলাদেশে নারীদের উচ্চশিক্ষার জন্য ইডেন মহিলা কলেজের অনুরূপ শিক্ষার্থী ধারণ ক্ষমতা ও সুযোগ সুবিধাসম্পন্ন প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না হচ্ছে, ততদিন পর্যন্ত ইডেন কলেজে কোনো অবস্থাতেই সহশিক্ষা চালু না করা।

২। অনার্সের সিটসংখ্যা অতিরিক্ত হারে না কমানো। তবে এতে যদি শিক্ষার গুণগত মান রক্ষা করা সম্ভব না হয় তবে আনুপাতিক কিছু সিটসংখ্যা কমানো যেতে পারে। তবে উদ্দেশ্য এটাই থাকতে হবে সকল সুযোগ সুবিধা নিশ্চিত যত বেশিসংখ্যক নারীকে উচ্চশিক্ষার আওতায় আনা যায়।

৩। ইডেন মহিলা কলেজে ইন্টারমিডিয়েট চালু না করা।

৪। সর্বোপরি ইডেন মহিলা কলেজকে নিয়ে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না যাতে করে বাংলাদেশে নারীদের উচ্চশিক্ষার পথ সংকুচিত হয় এবং সর্বোপরি নারী উন্নয়নকে বাধাগ্রস্ত করে।

এ বিষয়ে তারা বলেছেন যে,বাংলাদেশের সর্ববৃহৎ নারী শিক্ষাপ্রতিষ্ঠান। পৃথিবীর অনেক দেশেই নারীদের জন্য সরকারি বিশ্ববিদ্যালয় থাকলেও বাংলাদেশের সাড়ে আট কোটি নারীর জন্য একটিও নেই। ফলে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে ইডেন মহিলা কলেজ শিক্ষাক্ষেত্রে নারীদের জন্য সবচেয়ে বড় সরকারি ফ্যাসিলিটি। আর তাই ইডেন কলেজকে নারীবান্ধব রাখাই শ্রেয়, এখানে সহশিক্ষা চালু করা যাবে না।

তারা জানান,তিনদিনের মধ্যে তাদের দাবিসমূহের ব্যাপারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন(ইউজিসি) তাদেরকে আশ্বস্ত করবে, আর না হয় পরবর্তীতে আরো কর্মসূচী ঘোষণা করতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক