Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

৩ দফা দাবিতে আমরন অনশনে ববি শিক্ষার্থীরা

১৮ ঘন্টা পেরিয়ে গেলেও মেলেনি কোন সাড়া
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
৫ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩৪ পিএম

Link Copied!

অবকাঠামোগত উন্নয়ন সহ তিন দফা দাবিতে গত চারই সেপ্টেম্বর রাত থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরন অনশনের ঘোষনা দিয়ে অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়টির ছয় শিক্ষার্থী। তবে অনশণের দীর্ঘ ১৮ ঘন্টা পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করলেও যাদের প্রতি দাবি সেই সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলে নি বলে অভিযোগ করেছেন অনশনরত শিক্ষার্থীরা।

আমরণ অনশনে বসা শিক্ষার্থীরা হলেন, ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী

শরমিলা জামান সেঁজুতি, আইন বিভাগের শিক্ষার্থী শওকত ওসমান সাক্ষর, একাউন্টটিং বিভাগের শিক্ষার্থী তাইজুল ইসলাম তাজ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিও মন্ডল, রসায়ন বিভাগের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তামিম আহমেদ রিয়ান ।

ইতোমধ্যে ইংরেজি বিভাগের শিক্ষার্থী শরমিলা জামান সেঁজুতি অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে।

অনশনরত আর এক শিক্ষার্থী লোকপ্রশাসন বিভাগের তামিম আহমেদ রিয়ান বলেন, “আমাদের অনশনের ১৮ ঘণ্টা অতিক্রান্ত হয়েছে। এ সময়ে একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু আশ্বাস দিলেও আমরা রাষ্ট্রের কাছ থেকে আশানুরূপ কোনো ফল পাইনি। আমরা চেয়েছিলাম মন্ত্রণালয় একটি সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করুক, কিন্তু তা করা হয়নি। যতক্ষণ না সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি হবে, ততক্ষণ আমরা অনশন চালিয়ে যাব।”

উল্লেখ্য এর আহে গত ৩৭ দিন ধরে লাগাতার আন্দোলন ও সড়ক অবরোধ করেন ববি শিক্ষার্থীরা।তাতে জনদূর্ভোগ দেখা দিলে এই দূর্ভোগ এড়াতে এবং তাদের দাবি আদায়ের জন্য তারা আমারন অনশনের ঘোষণা দেন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া