Campus Post
ঢাকা, শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

এলজিইডির নতুন প্রধান প্রকৌশলী মো. আনোয়ার হোসেন

ক্যাম্পাস পোস্ট ২৪ ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৯ অপরাহ্ণ

Link Copied!

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী হয়েছেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আনোয়ার হোসেন। গত রবিবার (৩১ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের এক অফিস আদেশে প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মো. আনোয়ার হোসেন প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়ার স্থলাভিষিক্ত হয়েছে তিনি ১৯৯০ সালে পিএসসির মাধ্যমে এলজিইডিতে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। মো. আনোয়ার হোসেন মাঠ পর্যায়ে উপজেলা প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও সদর দপ্তরে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করার পর ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে নিয়োগ পান এবং মাঠ পর্যায় ও সদর দপ্তরে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি সদর দপ্তরে দীর্ঘদিন যাবৎ অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীদের মধ্যে জেষ্ঠ্যতম।তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে ১৯৮৮ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি এবং ২০১১ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং ইন ওয়াটার রিসোর্স বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

এছাড়াও তিনি দেশ বিদেশে প্রকল্প ব্যবস্থাপনা, গভর্ন্যান্স ও জলবায়ু অভিযোজনসহ বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।ন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার