Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

তিনদফা দাবিতে অনশনের ঘোষনা ববি শিক্ষার্থীদের

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
৪ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩১ অপরাহ্ণ

Link Copied!

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ এবং পরিবহন সংকট নিরসনের দাবিতে এবার গণ অনশনের ঘোষণা দিয়েছে ববি শিক্ষার্থীরা। দীর্ঘ ৩৭ দিন আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ বা যোগাযোগ না আসায় তারা এ কর্মসূচি ঘোষণা করেন।

গত ২৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলন শুরু করেন এবং পরদিন ২৯ জুলাই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিন দফা দাবি উত্থাপন করেন। এরপর থেকে ধারাবাহিকভাবে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছেন তারা।

শিক্ষার্থীদের ৩ দফা দাবি হলো:

১. দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন।

২. ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি।

৩. সকল শিক্ষার্থীর জন্য শতভাগ পরিবহন সুবিধা নিশ্চিতকরণ।

আজও (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শিক্ষার্থীরা একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আয়োজন করেন এবং ক্যাম্পাসের তিন নম্বর গেইটের সামনে মহাসড়ক অবরোধ করেন। এসময় শিক্ষার্থীরা বলেন, আবাসন সংকট, পরিবহন সংকট এবং শ্রেণীকক্ষ সংকটের মতো মৌলিক সমস্যার সমাধানে প্রশাসনের নীরব ভূমিকা তাদের আন্দোলনকে দীর্ঘায়িত করেছে। কিছু সময় সড়ক অবরোধের পর জনদুর্ভোগ এড়াতে তারা গণ অনশনের ডাক দেন।

আন্দোলনরত শিক্ষার্থী অমিও মণ্ডল বলেন, “আমরা অনেক দিন ধরে আন্দোলন করছি। সরকার যেন আমাদের এই মৌলিক অধিকারগুলো পূরণ করে। কিন্তু সরকার পক্ষ থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি—যাতে জনদুর্ভোগ না হয় সে জন্য সড়ক অবরোধ বাদ দিয়ে আমরা গণ অনশনে যাব।”

ইংরেজি বিভাগের শিক্ষার্থী শর্মিলা জামান সেজুতি বলেন, “আমরা দীর্ঘ ৩৭ দিন আন্দোলন করলেও সরকার পক্ষ আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। ইউজিসি ও মন্ত্রণালয়ের কাছে আমাদের যে দাবি ছিল, তা পূরণ করা হয়নি এবং আমাদের সাথে কোনো ধরনের আলোচনা করা হয়নি। তাই আমরা অনশনের ডাক দিয়েছি। অনশনে বসার পর শিক্ষার্থীদের সাথে কোনো খারাপ পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় প্রশাসনকেই নিতে হবে।”

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক