Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নতুন চেয়াম্যান ড.মোরশেদুল আলম

ক্যাম্পাস পোস্ট ২৪ ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৫, ৯:৫৫ পূর্বাহ্ণ

Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন একই বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোঃ মোরশেদুল আলম। তিনি বিভাগের ২৪ তম সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন।

সোমবার (১লা সেপ্টেম্বর) বেলা ১১টার সময় বিভাগের চেয়ারম্যান কক্ষে সদ্য বিদায়ী চেয়ারম্যান মুহিউদ্দিন আহমদ থেকে দায়িত্ব বুঝে নেন।

এ সময় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বয়োজ্যেষ্ঠ শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বশির আহাম্মদ, প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন, ড. আহসানুল কবীর, জনাব সৈয়দ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ড. মোজাম্মেল হক, ড. মোঃ আবুল বাশারসহ বিভাগের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

বিদায়ী সভাপতি জনাব মুহিউদ্দিন আহমেদ গত ১ বছর ৪ মাস দায়িত্ব পালন শেষে বিভাগ পরিচালনায় সকল সহকর্মীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সদ্য নিযুক্ত চেয়ারম্যান ড.মোঃ মোরশেদুল আলম বিভাগ পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।

বিভাগের নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে ড. মোঃ মোরশেদুল আলম বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ সমগ্র দেশের মধ্যে একটি স্বনামধন্য বিভাগ। এই বিভাগের ইতিহাস ঐতিহ্য আছে। এই বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের বিষয়। প্রিয় বিভাগের ঐতিহ্য ধরে রাখতে ও সবার আশার প্রতিফলন ঘটাতে আমি শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও সকল ছাত্রছাত্রীদের সহযোগিতা কামনা করছি। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করে এই বিভাগকে একটি আধুনিক ও যুগোপযোগী বিভাগ হিসেবে গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ড. মোঃ মোরশেদুল আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে ২০০৬ সালে স্নাতকে প্রথম শ্রেণিতে প্রথম ও ২০০৭ সালে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্নাতকোত্তর সম্পূর্ণ করেন। ৩১ তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারী হাজি এ বি কলেজে শিক্ষক হিসেবে যোগদান করে কর্মজীবন শুরু করেন। ২০১৩ সালে ১৬ই মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ড. মোঃ মোরশেদুল আলম জাতীয় পত্রিকা সমকাল, দৈনিক জনকন্ঠ, ইত্তেফাক, কালবেলা, আমাদের সময়, এবং আন্তর্জাতিক পত্রিকায় নিয়মিত কলামিস্ট হিসেবে কাজ করে যাচ্ছেন। তাঁর ৩৫টা গবেষণাধর্মী প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। ‘ইতিহাস সমিতি, ইতিহাস পরিষদ, ইতিহাস একাডেমি, ইতিহাস সম্মিলনি, জন ইতিহাস চর্চা কেন্দ্র, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলা একাডেমি, পশ্চিম বঙ্গ ইতিহাস সংসদ, বঙ্গীয় ইতিহাস সমিতি, পশ্চিম বঙ্গ আঞ্চলিক ইতিহাস ও লোক সংস্কৃতি চর্চা কেন্দ্র’ এই সমিতিগুলোতে জীবন সদস্য এবং সক্রিয় গবেষক হিসেবে কাজ করে যাচ্ছেন।

২০২৪ সালের ভারতের পশ্চিম বঙ্গ ইতিহাস সংসদ থেকে ভারত বহির্ভূত বহির্বিশ্বে গবেষকদের মধ্যে শ্রেষ্ঠ গবেষক হিসেবে পুরুষ্কার অর্জন করেন।

ইতিপূর্বে, শহিদ আব্দুর রব হলের আবাসিক শিক্ষক, সোহরাওয়ার্দী হলের সিনিয়র আবাসিক শিক্ষক, সহকারী প্রক্টর ও সিনিয়র সহকারী প্রক্টর হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাব (শহর) সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক