Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

চবি শিক্ষার্থীদের হামলার প্রেক্ষিতে চবি প্রশাসনের ১০ পদক্ষেপ

চবি প্রতিনিধি
১ সেপ্টেম্বর ২০২৫, ৯:০০ পিএম

Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার প্রেক্ষিতে চবি প্রশাসন দশটি পদক্ষেপ নিয়েছে।

আজ সোমবার (১ আগস্ট) সন্ধ্যা ৬ টায় চবি উপাচার্যের কার্যালয়ে সাংবাদিকদের সামনে এসব পদক্ষেপ উপস্থাপন করেন।

এসময় সাংবাদিকদের সামনে চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দীন এসব পদক্ষেপ উপস্থাপন করেন। ১০ পদক্ষেপের মধ্যে এগুলো হলো:

আহত সকল শিক্ষার্থীদের ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে এবং এখন পর্যন্ত আমরা সকল শিক্ষার্থীদের চিকিৎসার খরচ আমরা বহন করে আসছি; শিক্ষার্থীদের সু-চিকিৎসা মনিটরিং করার জন্য বিশ্ববিদ্যালয়ের পাঁচ জন শিক্ষকদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়; শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি মডেল থানা স্থাপনের জন্য সরকারকে অনুরোধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়; রেল ক্রসিং এলাকায় একটি পুলিশ বক্স স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়; আজকের মধ্যে উক্ত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়; সংঘটিত ঘটনার প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়; পুরো পরিস্থিতি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের করণীয় ঠিক করার জন্য আগামীকাল বিকাল তিনটায় জরুরী সিন্ডিকেট সভা ডাকা হয়; বিশ্ববিদ্যালয় ২ নম্বর গেইট সংলগ্ন জোবরা এলাকার স্থানীয়দের সাথে সমন্বয় করার জন্য একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়; পরিস্থিতির স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত স্ট্রাইকিং ফোর্স কার্যকর রাখার জন্য অনুরোধ করা হয়; বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একটি হটলাইন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার, উপ- উপাচার্য ( একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দীন খান, উপ- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপ ড. আবু তৈয়ব চৌধুরী ও প্রক্টরিয়াল বডি।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া