Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

উপাচার্য অবরুদ্ধের পর শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার অভিযোগ

বাকৃবি প্রতিনিধি
৩১ অগাস্ট ২০২৫, ১১:১০ পিএম

Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। সেই আন্দোলনের অংশ হিসেবে রোববার (৩১ আগস্ট) তারা একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে নতুন করে বিক্ষোভে নামেন।

আজ সকাল ১১টায় কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নের লক্ষ্যে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা শুরু হয়। সভায় সিদ্ধান্ত হয়, পূর্বের মতো বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) এর পাশাপাশি কম্বাইন্ড ডিগ্রিও চালু থাকবে। শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে তাদের দীর্ঘ আন্দোলনের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক বলে অভিহিত করে এবং বাকৃবি উপাচার্যসহ প্রায় আড়াইশো শিক্ষককে সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত দাবি আদায়ের লক্ষে অবরুদ্ধ রাখে।

তবে হঠাৎ করেই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতরা হামলা করেছে। এতে নারী শিক্ষার্থীসহ আন্দোলনরত শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে উপাচার্যের বাসভবনের দিক থেকে অর্ধশত বহিরাগত আমাদের উপর হামলা চালায়। এতে আমরা আতঙ্কিত হয়ে ঘটনাস্থল ত্যাগ করেছি।

শিক্ষার্থীরা তাদের উপর এই হামলার প্রতিবাদে বিরূপ প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা জব্বারের মোড়ে জড়ো হচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া