Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

ববি নড়াইল জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে দ্বীন মোহাম্মদ -মাসুদ রানা

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৫, ২:১৪ অপরাহ্ণ

Link Copied!

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নড়াইল জেলা ছাত্র কল্যাণ পরিষদ(চিত্রা) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন দ্বীন মোহাম্মদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাসুদ রাবা। এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

শুক্রবার (২৯ আগস্ট ) দুপুরে উক্ত জেলা ছাত্রকল্যাণ পরিষদের সদ্য সাবেক সভাপতি সোহাগ মিয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ঘোষিত নতুন কমিটির সভাপতি দ্বীন মোহাম্মদ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক মাসুদ রানা মার্কেটিং বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী। এছাড়া ৩৭ সদস্যের এই কমিটির সহ-সভাপতি হয়েছেন মো: নাইম হোসেন

নবনির্বাচিত সভাপতি দ্বীন মোহাম্মদ বলেন,নড়াইল জেলা এসোসিয়েশন এমন একটি সংগঠন যেটি আসলে একটি পরিবারের মতো। আমাদের এই সংগঠনটি ববিতে পড়ুয়া নড়াইল জেলার প্রতিটি শিক্ষার্থীর কাছে একটা আবেগের জায়গা। নড়াইলের সবাই যখন একসাথে হই তখন মনে হয় যেন নিজ এলাকাতে আছি। কখনো মনে হয়নি যে আমরা আলাদা কেউ। যারা আমাকে সভাপতি পদে নির্বাচিত করেছেন, আমাকে এই পদে যোগ্য মনে করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। এই দায়িত্বটা আমার কাছে সম্মানের। আমি চেষ্টা করবো যেন আমার হাত ধরে এবং সকলের সহযোগিতায় আমাদের প্রানের সংগঠনটি বহুদূর এগিয়ে যায়।

সাধারন সম্পাদক মাসুদ রানা বলেন, আমি প্রথমেই সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই যারা আমার ওপর এই আস্থা রেখেছেন। সাধারণ সম্পাদক পদে মনোনীত হওয়াটা আমার জন্য একটি বিরাট সম্মান ও দায়িত্বের। সাধারণ সম্পাদক হিসেবে আমার প্রধান প্রত্যাশা ও প্রতিজ্ঞা হলো, আমরা সকলে মিলে একটি কার্যকর, সংগঠিত এবং শক্তিশালী ছাত্র সংগঠন গড়ে তুলব। আমার এই প্রত্যাশা বাস্তবায়িত করতে সকলেই আমার পাশে থাকবেন এই আশায় রাখছি।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক