Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

জাকসুতে “স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন” প্যানেলের ভিপি জিতু, জিএস শাকিল

জাবি প্রতিনিধি
৩০ অগাস্ট ২০২৫, ৫:৫৫ এএম

Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে “স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন” নামে একটি আংশিক  প্যানেল ঘোষণা করা হয়েছে। 

আজ শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ প্যানেল ঘোষণা করা হয়। প্যানেল ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানে শহীদ আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবির।

এই প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে লড়াই করবেন গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক (জিএস) পদে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মোঃ শাকিল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তৌহিদুল ইসলাম নিবিড় ভূঁঞা।

এদিকে প্যানেল থেকে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে হাসিবুল হাসান ইমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে তুর্য কির্তনীয়া, সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ ইফরাত আমিন, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে মো: আনোয়ার হোসেন, নাট্য সম্পাদক মোঃ এরশাদ মিয়া, সহ ক্রীড়া সম্পাদক (নারী) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সৈয়দা আলভী খোরশেদ (নিতুল)।

এছাড়াও তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে লড়ছেন সৌরভ কুমার বিশ্বাস (শুভ), সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে আইরিন সুলতানা আখি, সহ সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) পদে জান্নাতুল ফিরদাউস আনজুম, সহ সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ) শরিফ মুহাম্মদ, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে মো: রায়হান, পরিবহণ ও যোগাযোগ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শামীম।

পাশাপাশি প্যানেল থেকে কার্যকরী সদস্য (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তানজিদ বিশ্বাস রিচ, সুলতানুল মুল্ক শুভ ও মোহাম্মদ মাহদী‌।

তবে ক্রীড়া সম্পাদক পদে এ প্যানেল থেকে তারা কোনো প্রার্থী দেয়নি৷ তারা বলেন, বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় দল, বাংলাদেশ জাতীয় ফুটসাল ফুটবল দলের খেলোয়াড় মাহমুদুল হাসান কিরণের (বাংলা-৪৮) সম্মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে আমাদের স্বতন্ত্র প্যানেল থেকে ‘ক্রীড়া সম্পাদক’ পদে কোনো প্রার্থী ঘোষণা করিনি।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া