Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী বিষয়ে পরস্পরকে দোষারোপ করছেন জাবি উপাচার্য ও প্রক্টর

জাবি প্রতিনিধি
২৯ অগাস্ট ২০২৫, ৯:২১ পিএম

Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আসন্ন জাকসু নির্বাচনকে কেন্দ্র করে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হলে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের বক্তব্যে তৈরি হয়েছে পরষ্পরবিরোধিতা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে এম রাশিদুল আলম বলেন, “আমি নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছি, হলে প্রাক্তন বা মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের অবস্থান নিয়ন্ত্রণ করা এগুলো নির্বাচন কমিশনের কাজ নয়, এটি সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। আপনি আমাকে প্রশ্ন না করে প্রশাসনকে জিজ্ঞাসা করেন। আমরা প্রশাসনকে এ বিষয়ে অনুরোধ জানিয়েছি। নির্বাচন কমিশন কখনো মৌখিকভাবে কোনো নির্দেশনা দেয় না, যা দেওয়ার সবই আমরা লিখিতভাবে প্রশাসনকে জানিয়েছি। মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের বের করে দেওয়া নির্বাচন কমিশনের কাজ নয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এবং ব্যবস্থা নেওয়ার এখতিয়ার একমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব।”

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান গণমাধ্যমকে বলেন, “এগুলো মূলত নির্বাচন কমিশনের কাজ। তোমরা নির্বাচন কমিশনকে প্রচন্ডভাবে চাপ তৈরি করো।নির্বাচনের সময়ে প্রশাসনকে চুপ থাকতে হয় এটাই নিয়ম। আমি যদি সরাসরি কিছু বলি, সেটি নির্বাচন প্রক্রিয়ায় ইন্টারফেয়ারেন্স হয়ে যাবে। তবে কমিশন চাইলে আমি অবশ্যই তাদের সহযোগিতা করব। মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীরা হলে থাকতে পারবে না। যদি তারা থেকে যায় এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তবে তার দায়ভার নির্বাচনকে জটিল করে তুলবে। আমি ইতোমধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করছি। নির্বাচনের সময় চালাকি করে হলে থাকার কোনো সুযোগ নেই।”

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া