Campus Post
ঢাকা, শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

চাকসু নির্বাচনে ডোপ টেস্ট পজিটিভ হলেই প্রার্থীতা বাতিল

চবি প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৫, ৭:০০ অপরাহ্ণ

Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট করানো হবে। ডোপ টেস্ট পজিটিভ প্রার্থীতা বাতিল হয়ে যাবে। 

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮ টায় চাকসু নির্বাচন পরিচালনা কমিটি কেন্দ্রীয় ছাত্রসংসদ ও হল সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা প্রকাশ করে। এতে বলা হয়, চাকসু নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থীর ডোপ টেস্ট রিপোর্ট পজিটিভ হলে প্রার্থীর প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।

চাকসু নির্বাচন পরিচালনা সংক্রান্ত ওয়েবসাইটে ”চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫ ” শিরোনামে বিভিন্ন আচরণ বিধি প্রকাশ করা হয়।

চাকসু নির্বাচনের আচরণ বিধিমালায় আরও বলা হয়, মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিলের সময় কোন প্রকার মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। প্রার্থী ৫ জনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে আসতে পারবেন না। কোনো প্রার্থী কর্তৃক রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল এবং প্রার্থীতা প্রত্যাহারের সময় অন্য কোন প্রার্থী বা ব্যক্তি, গোষ্ঠী বা অন্য কোন সংগঠনের কেউ কোন প্রকার বাঁধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেন না। প্রার্থীকে স্বশরীরে উপস্থিত হয়ে প্রার্থীতা প্রত্যাহার করতে হবে। ডোপ টেস্ট রিপোর্ট পজিটিভ হলে প্রার্থীর প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।

ডোপ টেস্টের বিষয়ে জানতে চাইলে চাকসু নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “শিক্ষার্থীরা যখন মনোনয়ন ফরম নিবেন তখন আমরা তাকে ডোপ টেস্ট করানোর জন্য একটি কার্ড প্রদান করব। তখন প্রার্থী সেই কার্ড নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে গিয়ে টেস্টের জন্য নমুনা দিয়ে আসবে। পরবর্তীতে মেডিকেলের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডোপ টেস্টের রিপোর্ট চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠাবেন। ডোপ টেস্টের ফি প্রার্থীকে বহন করতে হবে।”

তিনি আরও বলেন, “আত্মপক্ষকে সমর্থনের আমরা সুযোগ দিবো। যেন তার আত্মসস্মান বজায় থাকে। প্রার্থীকে তার রিপোর্টের বিষয়ে একাকী জানানো হবে।”

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার