Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

চাকসু নির্বাচনে ভোটার ২৫ হাজার ৭৫২ জন

মাহমুদ ইমন,চবি প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৫, ২:২২ অপরাহ্ণ

Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে ভোটার ২৫ হাজার ৭৫২জন শিক্ষার্থী। এমন তথ্য জানিয়েছেন চাকসু নির্বাচনে প্রধান কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অডিটোরিয়ামে চাকসু তফসিল ঘোষণা অনুষ্ঠানে এই তথ্য জানান।

চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “চাকসু নির্বাচনে ৫৪ টি বিভাগের ২৫ হাজার ৭৫২ জন শিক্ষার্থী ভোটদানে অংশ নিবেন। আমরা প্রাথমিক ভাবে একটা ভোটের খসড়া তৈরি করেছি। যাচাই-বাছাই করে আগামী ১১ সেপ্টেম্বর আমরা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব।”

সর্বশেষ ১৯৯০ সালে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর কেটে যায় দীর্ঘ ৩৫ বছর। তবে কোনো প্রশাসনই ছাত্রসংসদ নির্বাচন নিয়ে আগ্রহ দেখায়নি। শিক্ষার্থীদের বহু আকাঙ্ক্ষিত এই চাকসু নির্বাচন। তবে চলতি বছরে ডাকসু, জাকসু, রাকসুর তফসিল ঘোষণা হলেও নীরব ছিল চবি প্রশাসন। অন্যান্য ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের তোড়জোড় শুরু হওয়াতে চবি ক্যাম্পাসে চাকসু নির্বাচন নিয়ে সরব হয়ে উঠে সকল ছাত্র সংগঠন। বিক্ষোভ, সমাবেশ ও স্মারকলিপিতে চাকসু নির্বাচনের দাবি জানায় সংগঠনগুলো।

শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আজ বিকাল ৩টায় ঘোষণা হয় চাকসুর তফসিল। নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয় আগামী ১২ অক্টোবর। এতে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ। তবে কারো কারো চাকসুর গঠনতন্ত্র নিয়ে রয়েছে মতানৈক্য। কেউ কেউ চায় চাকসু গঠনতন্ত্রের পুনঃসংস্কার।

এই বিষয়ে চাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. এ.কে.এম আরিফুল হক সিদ্দিকী বলেন, “চাকসুর তফসিল ঘোষণা হলেও গণতন্ত্রে সংযোজন বিয়োজন করা যায়। কোনো শিক্ষার্থী যেন তাদের অধিকার থেকে বঞ্ছিত না হয় সে লক্ষ্য আমরা কাজ করে যাব।”

নির্বাচনী তফসিলে বলা হয়, আগামী ১লা সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণের শেষ তারিখ হিসেবে সময় নির্ধারণ করা হয় ৪ সেপ্টেম্বর। এর ৭ দিন পর ১১ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন পত্র বিতরণ শুরু হবে ১৪ সেপ্টেম্বর। এর পরদিন থেকে মনোনয়ন পত্র বিতরণ ও মনোনয়ন পত্র জমাদান কার্যক্রম শুরু হবে। মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে ১৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে তিনটা পর্যন্ত। এর পরদিন প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হবে। পরে ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে ২৩ সেপ্টেম্বর বিকাল সাড়ে তিনটা পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে ২৪ সেপ্টেম্বর বিকাল সাড়ে তিনটা পর্যন্ত। এর পরদিন বৃহস্পতিবার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। অবশেষে ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচন। ভোটগ্রহণ হবে সকাল নয়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পরপরই গণনা কার্যক্রম শুরু করা হবে।

৩৫ বছর পর এই চাকসু নির্বাচনে ভোটদানে অংশ নিতে যাচ্ছে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষার্থী। কেন্দ্রীয় সংসদের পাশাপাশি ১৪টি হলে অনুষ্ঠিত হবে হলসংসদ নির্বাচন।

তফসিল ঘোষণার পর সবচেয়ে বেশি সরব অবস্থানে দেখা যায় ক্যাম্পাসের শক্তিশালী দুই ছাত্রসংগঠনকে। ছাত্রশিবির ও ছাত্রদল চবি শাখার পাশাপাশি বাগছাস, বাম সংগঠনগুলোও জানান দিচ্ছে নিজেদের সরব উপস্থিতি।

চাকসুর তফসিল ঘোষণার পর অনুভূতি জানতে চাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চবি শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইয়াছিন বলেন, “প্রায় ৩৫ বছর পর চাকসুর তফসিল ঘোষণা হওয়ায় আমরা উচ্ছ্বাসিত। তবে গঠনতন্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মনে অসন্তোষ রয়েছে। যার বহিঃপ্রকাশ আমরা তফসিল ঘোষণার পর অডিটরিয়ামে প্রত্যক্ষ করেছি। তফসিল ঘোষণার আগে প্রশাসনের উচিত ছিলো সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠন গুলোর সাথে গঠনতন্ত্র নিয়ে যেসব পরিবর্তন চেয়েছে সেগুলোর পরিবর্তন করে তারপর তফসিল ঘোষণা করা। গঠনতন্ত্রে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক পদ রাখা হয়নি যা আমাদেরকে ব্যথিত করেছে।”

চাকসুর তফসিল ষোষণার পর বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চবি শাখার সভাপতি মোহাম্মদ আলী বলেন, “চাকসুর তফসিলকে আমরা স্বাগত জানায়। চাকসুর তফসিল পেয়ে আমরা উচ্ছ্বসিত। আশা করছি, তফসিল অনুযায়ী শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। যার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৮ হাজার শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।”

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক