Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

চবি ছাত্রদল নেতার নেতৃত্বে হলে ডাস্টবিন বিতরণ 

চবি প্রতিনিধি
২৮ অগাস্ট ২০২৫, ১০:০৩ পিএম

Link Copied!

জাতীয়তাবাদী ছাত্রদল চবি শাখার সাবেক অর্থ সম্পাদক হাসান আহমেদের নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর হলের রুমে রুমে ময়লা ফেলার ঝুড়ি বিতরণ করা হয়েছে।  

বুধবার (২৭ আগস্ট) সকাল ১০ টায় চবির অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে ছাত্রদল নেতা হাসান আহমেদ এই কর্মসূচি পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এজিএম নিয়াজ উদ্দিন , অতীশ দীপঙ্কর হলের সিনিয়র আবাসিক শিক্ষক ড. মোহম্মদ নূরে আলম সহ অন্যান্য আবাসিক শিক্ষকবৃন্দ।

এসময় অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এজিএম নিয়াজ উদ্দিন বলেন, “ হলকে সুন্দর রাখায় শিক্ষার্থীরা বৃক্ষ রোপণ কর্মসূচি থেকে শুরু করে পরিচচ্ছনতা থেকে শুরু করে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আজকে এমন উদ্যোগের কারণে অতীশ দীপঙ্কর হলের পক্ষ থেকে ছাত্রদল নেতা হাসান আহমেদকে ধন্যবাদ। যারা শিক্ষার্থীদের জন্য কাজ করবে তাদেরকে আমরা স্বাগত জানাই। এধরণের উদ্যোগ হলের পরিবেশ সুন্দর রাখায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে”

এসময় ছাত্রদল নেতা হাসান আহমেদ বলেন , “আমরা সব সময় শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতির প্রত্যায় নিয়ে কাজ করে যাচ্ছি। হলের উপরের তলায় অবস্থান করা শিক্ষার্থীদের রুম পরিচ্ছন্নতার সুবিধার কথা চিন্তা করে আমরা এ উদ্যোগ নিয়েছি। আমরা বিশ্বাস করি ছাত্র রাজনীতি হবে ছাত্রদের কল্যাণে। আমাদের সকল কার্যক্রম হওয়া উচিত শিক্ষার্থী বান্ধব। আমরা বিশ্বাস করি আমাদের এই ছোট ছোট কাজগুলো শিক্ষার্থীদের পজিটিভ কাজে উদ্ভুদ্ধ করবে।এধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখব এবং শিক্ষার্থীদের প্রয়োজনে সব সময় পাশে থাকব”

হাসান আহমেদের নেতৃত্বে ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা প্রতিটি রুমে ময়লার ঝুড়ি পৌঁছে দেন।“

তিনি আরও বলেন, “হলের পরিবেশ সুন্দর রাখার জন্যে অপচনশীল দ্রব্য যেমন পলিথিন , চিপসের প্যাকেট ইত্যাদি জানালা দিয়ে না ফেলে শিক্ষার্থীরা যাতে তা নির্দিষ্ট স্থানে ফেলতে পারে সে লক্ষ্যে প্রতিটি রুমে ঝুড়ির ব্যবস্থা করা হয়েছে।”

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া