Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

বগুড়ায় ছাত্রশিবিরের উদ্যােগে জুলাই শহীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৫, ১০:৪৫ অপরাহ্ণ

Link Copied!

 বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা শাখার উদ্যােগে জুলাই শহীদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৮ আগস্ট  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টে সেক্রেটারি তামিম হাসান সাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রসংসদ এর সাবেক ধর্মীয় ও সমাজকল্যাণ সম্পাদক বগুড়া সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রসংসদ এর সাবেক জিএস আ.স.ম আব্দুল মালেক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সেক্রেটারি শফিকুল ইসলাম,এছাড়া উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান জনাব আকিদুল ইসলাম, শিক্ষক প্রভাষক তানিয়া তাবাসসুম, প্রভাষক ফাহমিদা রোজানা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রভাষক সোহরাব হোসেন প্রমূখ।
ফাইনাল খেলা শেষে আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়ী চ্যাম্পিয়ন দল ইংরেজি বিভাগকে ১টি খাসি ও ট্রফি প্রদান করেন। রানার্সআপ দল রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে ২টি রাজহাঁস ও ট্রফি প্রদান করে। এছাড়া ৩য় স্থান দর্শন বিভাগকে ১টি রাজহাঁস প্রদান করা হয়।
উল্লেখ্য ৬৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ২ বল বাকি রেখেই ২ উইকেটে চ্যাম্পিয়ন হন ইংরেজি বিভাগ।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক