Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

বাকৃবিতে ১২শ আসনের শহীদ জামাল হোসেন হলের ছাদ ঢালাই উদ্বোধন

বাকৃবি প্রতিনিধি
১৫ অগাস্ট ২০২৫, ১২:৫৩ পিএম

Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ জামাল হোসেন হল সম্প্রসারণ প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। পূর্বে ২৫০ আসনের টিনশেড হলে সীমাবদ্ধ থাকলেও এখন এটি আধুনিক সুযোগ-সুবিধাসহ ১০ তলা বিশিষ্ট ১২শ আসনের বৃহৎ আবাসিক হলে রূপ নিচ্ছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া হলটির ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো আব্দুল আলীম, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা, শহীদ জামাল হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির শুরু হয় এবং উপাচার্য রেডিমিক্স ব্যবহার করে কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল বলেন, “নির্মাণ কাজ শেষ হলে এটি হবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় হল। আমরা আশাবাদী যে ২০২৬-২৭ সালের মধ্যে কাজ শেষ হবে। এতে দীর্ঘদিনের ছাত্রদের আবাসন সংকট নিরসনে বড় ধরনের পরিবর্তন আসবে। পূর্বে হলে মাত্র ২৫০ আসন ছিল যা নতুনভাবে নির্মাণের পর ১০ তলা বিশিষ্ট আধুনিক ভবনে রূপান্তরিত হয়ে ১২শ আসনের বিশাল ক্ষমতা অর্জন করবে। নতুন হলে থাকবে আধুনিক সকল সুযোগ-সুবিধা যা শিক্ষার্থীদের পড়াশোনা ও আবাসনের পরিবেশকে আরও উন্নত করবে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষাক্ষেত্রে অংশীদারিত্ব আরও গভীর ও সুসংগঠিত করতে শিক্ষামন্ত্রীর আহ্বান

আগামীতে দেশের সব উপজেলা মিডডে মিল কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে : ড. আ ন ম এহছানুল হক মিলন

মুক্তাগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ ঘিরে নানা আয়োজন, পোনা অবমুক্ত ও তিন দিনব্যাপী মৎস্য 

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক