Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মাভাবিপ্রবিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন

মাভাবিপ্রবি প্রতিনিধি
৩ আগস্ট ২০২৫, ৪:৪৭ অপরাহ্ণ

Link Copied!

জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

‎‎রবিবার (৩ আগস্ট) সকাল সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা। এর উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

‎‎জুলাই গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে এর স্মরণে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ম্যারাথনটি পুরো ক্যাম্পাস ৫ বার ঘুরে প্রত্যয়-৭১ এর সামনে গিয়ে শেষ হয়।

‎‎এছাড়া তৃতীয় একাডেমিক ভবনে দুপুর ২ টায় শিশু কিশোরদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, বিকেল ৩ টায় বিতর্ক প্রতিযোগিতা, বিকেল ৪ টায় আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী ও বিকেল ৫ টায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

‎‎এ ছাড়া আগামী ৫ আগস্ট, ২০২৫ তারিখেও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ১০ টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিজয় র‍্যালী, দুপুর ১ টা ৩০ মিনিটে কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, বিকেল ৫ টা ৩০ মিনিটে মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ৮ টা ৩০ মিনিটে হলগুলোতে উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

‎‎পালিত কর্মসূচিগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক