Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১৮ জুলাই ‘ফ্রি ইন্টারনেট ডে’

মো:জিসান রহমান
১৭ জুলাই ২০২৫, ৭:৪১ পিএম

Link Copied!

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১৮ জুলাই ‘ফ্রি ইন্টারনেট ডে’ পালন করবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এ উপলক্ষে দেশের সব মোবাইল ফোন গ্রাহককে একবারের জন্য ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে, যার মেয়াদ থাকবে পাঁচ দিন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান। তিনি জানান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ৩ জুলাইয়ের নির্দেশনা এবং বিটিআরসির ৮ জুলাইয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী ৯ জুলাই মোবাইল অপারেটরদের প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ১৮ জুলাই তারিখে দেশের সব মোবাইল ফোন গ্রাহককে একবারের জন্য পাঁচ দিন মেয়াদি ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রি দিতে হবে।

বিটিআরসি জানিয়েছে, এই ফ্রি ইন্টারনেট সুবিধা পেতে গ্রাহকদের নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে। গ্রামীণফোন ব্যবহারকারীরা *১২১*১৮০৭# এবং বাংলালিংক ব্যবহারকারীরা *১২১*১৮০৭# ডায়াল করে, রবি ব্যবহারকারীরা *৪*১৮০৭# ডায়াল করে এবং টেলিটক ব্যবহারকারীরা *১১১*১৮০৭# ডায়াল করে এই অফারটি গ্রহণ করতে পারবেন।

এটি একবারের জন্য প্রযোজ্য এবং নির্ধারিত তারিখে চালু করা যাবে। গ্রাহকদের সুবিধার জন্য অপারেটররা তাদের নিজস্ব চ্যানেলে এ সংক্রান্ত তথ্য প্রচার করবে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে