Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ

ট্রেনের ধাক্কায় আজিজুল হক কলেজের শিক্ষার্থী নিহত

বগুড়া প্রতিনিধি
৬ জুলাই ২০২৫, ৮:১৮ অপরাহ্ণ

Link Copied!

বগুড়ায় ট্রেনের থাক্কায় সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী রাকিব হোসাইন মোস্তাকিম প্রাণ হারিয়েছেন। রোববার (৬ জুলাই) দুপুর ৩ টার দিকে কলেজ ক্যাম্পাসের ওয়াবদা গেটে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার দুপুরে মোস্তাকিম কলেজ ক্যাম্পাসে খেলাধুলা শেষে শহরের পুরান বগুড়া এলাকায় ছাত্রাবাসে ফিরছিলেন। এ সময় ওয়াবদা এলাকায় অরক্ষিত এক রেলগেট পার হওয়ার সময় তার মোটরসাইকেল আটকে যায়। আটকে পরা মোটরসাইকেল উদ্ধার করতে গিয়ে মোস্তাকিম সান্তাহার রেলওয়ে জংশন থেকে ছেড়ে বোনারপাড়াগামী কমিউটার ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই মারা যায়।

সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল আমিন বলেন, কলেজ ক্যাম্পাসের পাশ দিয়ে রেল গেট বয়ে গেলেও শিক্ষার্থীদের নিরাপত্তায় কোনো ব্যবস্থা নেয়া হয়নি। বার বার দাবি জানালেও রেলওয়ে কর্তৃপক্ষ বা কলেজ প্রশাসনকে পদক্ষেপ নেয়নি। মুস্তাকিমের মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সবাই এখন রেলস্টেশনে আছি।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শফিকুল ইসলাম বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ হেফাজতে নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহত মোস্তাকিম সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও জয়পুরহাট স্টুডেন্ট’স এসোসিয়েশন, বগুড়া (জেসাব) এর নব-নির্বাচিত ক্রিয়া সম্পাদক । তিনি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বাসিন্দা ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক