Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. তারুণ্য

মমেকে অনুষ্ঠিত হলো ‘সামার ফ্রুট কার্ণিভাল’ ২৫

ময়মনসিংহ প্রতিনিধি
৩০ জুন ২০২৫, ১১:২৭ পিএম

Link Copied!

ময়মনসিংহ মেডিকেল কলেজে সামার ফ্রুট কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

৩০ জুন, ময়মনসিংহ মেডিকেল কলেজের শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণে ইন্টার্ন ডক্টর সোসাইটির আয়োজনে মুখর হয়ে ওঠে মৌসুমি  ফলের সুবাস, হাসি-আনন্দ আর প্রাণের মিলনমেলায়।
‘সামার ফ্রুট কার্ণিভাল’ ২৫, যা শুধু একটি আয়োজন নয়, বরং হয়ে ওঠে কলেজের শিক্ষার্থী ও চিকিৎসকদের জন্য গ্রীষ্মের এক স্মরণীয় উৎসব। শিক্ষার্থী, ইন্টার্ন ও সিনিয়র চিকিৎসকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি হয়ে ওঠে আরও রঙিন ও প্রাণবন্ত।অনুষ্ঠানের শুরুতেই কেক কেটে উদ্বোধন ঘোষণা করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস,  এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর ডা.নাজমুল আলম খান, উপাধ্যক্ষ প্রফেসর ডা.মতিউর রহমান সহ অন্যান্য চিকিৎসক বৃন্দ।এ আয়োজনে ছিল নানা স্বাদের ও রঙের দেশীয়  সামার ফ্রুট আইটেম, যা শুধু চোখে দেখতেই নয়, স্বাদেও অনন্য। এছাড়াও উপস্থিত সবার আনন্দকে দ্বিগুণ করতে ছিল চকলেট, কেক, আইসক্রিমসহ মনকাড়া নানা মুখরোচক আয়োজন। শিক্ষার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ করে নেয় প্রোগ্রামের বিশেষ অংশ – ম্যাজিক শো, যা সবার মধ্যে এক ধরনের শিশুসুলভ কৌতূহল ও আনন্দের সঞ্চার করে।
এ বিষয়ে ইন্টার্ন ডক্টর সোসাইটির সভাপতি ডা.সাকিব হাসান বেলাল বলেন, “কার্ণিভালটিকে সফল করতে আমরা পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছি। শিক্ষার্থী ও চিকিৎসকবৃন্দের কাছ থেকে যেভাবে সাড়া পেয়েছি, তা সত্যিই আমাদের অনুপ্রাণিত করেছে।” তিনি আরও জানান, “ভবিষ্যতেও আমরা এমন সৃজনশীল ও শিক্ষার্থীবান্ধব আয়োজন করতে চাই, যাতে সবার মধ্যে একাত্মতা তৈরি হয় এবং মেডিকেল জীবনের একঘেয়েমি দূর হয়।”

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে