Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. তারুণ্য

ইস্টার্ন ইউনিভার্সিটি কে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন ইডেন কলেজ

ইডেন প্রতিনিধি
২৯ জুন ২০২৫, ৯:০৫ এএম

Link Copied!

” তরুণ ভোটাররাই আাগামী জাতীয় নির্বাচনে ক্ষমতার পালাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে” বিষয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় ইস্টার্ন ইউনিভার্সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইডেন মহিলা কলেজ।

শনিবার(২৮ জুন) সকাল ১০ টায় রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)’তে এ বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যে’র সভাপতি মাহামুদুর রহমান মান্না ও বিতর্ক প্রতিযোগিতা সঞ্চালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ডিবেট ফর ডেমোক্রেসি কর্তিক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় ইডেন কলেজ থেকে অংশগ্রহণ করেন, মাসনুন নাবিলাহ আলম, সমাজবিজ্ঞান বিভাগ, (পক্ষদলের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা), সাদিয়া মাসুদ রিয়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ,(মাননীয় মন্ত্রী) ,
প্রভাতী নূর, ভূগোল বিভাগ,( সরকার দলীয় সংসদ সদস্য)।
অন্যান্য সংসদ হিসাবে উপস্থিত ছিলেন, সুমাইয়া সুহা, সমাজবিজ্ঞান বিভাগ,অর্পিতা পাল,ভূগোল।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বলেন, যারা দল করেন তাদের মধ্যে অনেক রাজনৈতিক দলে যুক্ত তবে এখনো বেশিরভাগ তরুণ রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত নয়, তাদের দ্বারাই গণজাগরণ ঘটেছে, ঘটবে।
তিনি আশা করেন, তারুণরা বাংলাদেশে চেইনমেকিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মাহমুদুর রহমান মান্না বলেন, তরুণরা রাজপথ ছাড়াও দেশ সংস্কারে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।তরুণরা যে ইতিহাস তৈরি করেছেন আমি তাদের ধন্যবাদ জানাই। এই তরুণরাই বাংলাদেশকে গড়বে, আগামী দেশ গড়বার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজয়ী দলের বিতার্কিক সাদিয়া মাসুদ রিয়া বলেন,ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে আজকে বিতর্কে বিজয়ী হয়ে আমি খুবই খুশি।ইডেন কন্যারা সব কিছুতেই সেরা।আজকে তার প্রতিফলন ঘটলো আবারও।

তিনি বিজয়ক্ষণে দাঁড়িয়ে কৃতজ্ঞতার সুরে জানিয়েছেন,আমার ক্লাবের সভাপতি মিফতাহুল জান্নাত আপুকে ধন্যবাদ দিতে চাই।এত ব্যস্ততার মাঝেও আপু আমাদেরকে সময় দিয়েছেন।সায়মা আপু,সুরভী আপু এছাড়া প্রত্যেকের নাম ধরে ধরে বলে শেষ করতে পারবো না।পরিশেষে বলব আমার ক্লাব, আমার ভরসা,আমার প্রেরণা ।জয়তু
ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাব।

ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের সভাপতির বিজয়ীদের শুভকামনা জানান এবং তিনি বলেন,
আমাদের প্রতিটি বিতার্কিকের মধ্যে প্রত্যক্ষ করেছি যুক্তিবোধ, নেতৃত্বের সক্ষমতা এবং গভীর চিন্তাশীলতার অনন্য বহিঃপ্রকাশ । এই সাফল্য শিক্ষাঙ্গনের গৌরব বৃদ্ধি করেছে এবং যুক্তিভিত্তিক সমাজ নির্মাণে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় এমন বিজয়ে উচ্ছ্বসিত কন্ঠে ইডেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক, অধ্যাপক মাহফিল আরা বলেন, আমার মেয়েদের উত্তরোত্তর বিজয় অর্জনে অভিনন্দন জানাই। এ ধরণের সুস্থ মানসিক বিকাশ চর্চায় তারা আরও এগিয়ে আসবে বলে আশা রাখছি।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে