Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. কলেজ ও কারিগরি

সরকারি বাঙলা কলেজে উৎসবমুখর পরিবেশে শিক্ষক পরিষদের নির্বাচন সম্পূর্ণ

বাঙলা কলেজ প্রতিনিধি
২৪ জুন ২০২৫, ১১:১৫ অপরাহ্ণ

Link Copied!

সরকারি বাঙলা কলেজে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শিক্ষক পরিষদের নির্বাচন। মঙ্গলবার (২৪ জুন) কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই নির্বাচনে সম্পাদক পদে বিপুল ভোটে পুনরায় নির্বাচিত হয়েছেন সহযোগী অধ্যাপক নাহিদা পারভীন।

নির্বাচন উপলক্ষে সকাল থেকেই কলেজ চত্বরে ছিল ব্যস্ততা ও প্রাণচাঞ্চল্য। ১৬২ জন শিক্ষক এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। গণতান্ত্রিক চেতনা ও শিক্ষক সমাজের সক্রিয় অংশগ্রহণে সম্পন্ন হয় এই নির্বাচন।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন:

যুগ্ম সম্পাদক: মোহাম্মদ শাহ আলম (সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ)

কোষাধ্যক্ষ: মো. আবদুল মুকীত (প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ)

দপ্তর সম্পাদক: হাসান আলী (প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ)

সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক: সায়লা ইয়াসমিন প্রিয়া (সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ)

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন:

অধ্যাপক মো. জামান রিজভী (অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ)

তাহিয়া সারওয়ার (সহযোগী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ)

তানিয়া হাসিন (সহকারী অধ্যাপক, মৃত্তিকাবিজ্ঞান বিভাগ)

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রাব্বানী (অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ) প্রধান নির্বাচন কমিশনার হিসেবে। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন খন্দকার মো. রেদওয়ানুর রহমান (সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ) এবং কামরুন নাহার (সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ)। নির্বাচন কমিশনের পেশাদারিত্ব ও নিরপেক্ষ তত্ত্বাবধানে নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

নির্বাচনে পুনরায় বিজয়ী হয়ে সহযোগী অধ্যাপক নাহিদা পারভীন বলেন, “শিক্ষক সমাজের ভালোবাসা ও আস্থা আমাকে নতুনভাবে দায়িত্বশীল করে তুলেছে। শিক্ষক পরিষদ কেবল একটি প্রতিনিধি কমিটি নয়; এটি আমাদের শিক্ষার মান, নৈতিকতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রতিফলন। আমি সহকর্মীদের সঙ্গে নিয়ে একটি ইতিবাচক, কার্যকর এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”

নির্বাচিত সদস্যরা একযোগে জানান, তাঁরা কলেজ প্রশাসন ও শিক্ষক সমাজের সঙ্গে সমন্বয় রেখে শিক্ষকদের অধিকার, মর্যাদা এবং স্বার্থরক্ষায় আন্তরিকভাবে কাজ করে যাবেন।

এছাড়া শিক্ষক ও প্রশাসনের অনেকেই অভিমত দিয়েছেন, এই নির্বাচন সরকারি বাঙলা কলেজে গণতন্ত্র, সৌহার্দ্য ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক