Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ

এই অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল হিসেবে দেখতে চাই না – সারজিস

অনলাইন ডেস্ক
২৩ জুন ২০২৫, ৯:০৬ অপরাহ্ণ

Link Copied!

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচনের পূর্বে মৌলিক সংস্কারে ব্যাপারে আমাদের কোন ছাড় থাকবে না। খুনিদের বিচারের বিষয়েও আমাদের কোন আপোষ থাকবে না। জুলাই ঘোষণাপত্র জুলাই মাসে দেয়ার ক্ষেত্রে কোন আপোষ থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দুর্বল সরকার হিসেবে দেখতে চাই না। তারা যদি নিজেদের দুর্বল হিসেবে প্রকাশ করে তবে তা হবে অভ্যুত্থানের রক্তের সাথে সবচেয়ে বড় প্রতারণা।

সোমবার সন্ধ্যায় পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির হলরুমে জাতীয় যুব শক্তি পঞ্চগড় জেলা যুবশক্তির আয়োজনে জেলা সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।
সারজিস বলেন, প্রথম সারির ৭ টি দলের মধ্যে ৬ টি দল যখন একটি সংস্কারের প্রশ্নে একমত হয় তখন অন্তর্বর্তীকালীন সরকার বা ঐক্যমত কমিশনের কাছে যদি একটি নিদৃষ্ট দল বড় হয়ে যায় তবে অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণযোগ্যতা হারাবে। আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়বদ্ধতা ভুলে যাবে না। আমরা প্রত্যাশা করি একটি স্বচ্ছ নির্বাচনের পূর্বে এই বাংলাদেশে জুলাই সনদ দেখতে পাবো। জুলাই ঘোষণাপত্র পাবো। মৌলিক ও নির্বাচনকালীন সংস্কার পাবো এবং দৃশ্যমান বিচার দেখতে পাবো।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জাতীয় যুব শক্তির আহ্বায়ক এড. তারিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নেছার উদ্দীন, কেন্দ্রীয় সংগঠক ওয়াসিস আলম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় জেলা ও উপজেলার এনসিপি এবং যুবশক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক