Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. ছাত্র সংগঠন

চবিতে চাকসু নির্বাচনের দাবিতে বিপ্লবী ছাত্র সমাজের মানববন্ধন

চবি প্রতিনিধি
২৩ জুন ২০২৫, ৩:২৯ পিএম

Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে চবির বিপ্লবী ছাত্র সমাজ।

সোমবার (২৩ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম জাহান শ্রাবণ বলেন,
‘শিক্ষার্থীরা কি চায় সেটা আসলে প্রশাসন জানে না, জানলেও কদর করে না, কিংবা কদর করলেও সেটা আসলে হয়ে ওঠে না। শিক্ষার্থীদের চাওয়া-পাওয়া সংক্রান্ত এ বিষয়গুলোর সমাধানের জন্য দরকার চাকসু। এটার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের একটা ভয়েস থাকবে। যেটা দিয়ে আমরা কি চাচ্ছি সেটা বাকিদেরও বলতে পারবো, প্রশাসনকে জানাতে পারব এবং আদায় করে নিতে পারব। আমরা প্রশাসনকে বলতে চাই, আমাদের এ অধিকার থেকে বঞ্চিত করবেন না।

ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহসান হাবিব বলেন, আমরা বিপ্লব পরবর্তী সময়ে সবচেয়ে বেশি যেজন্য দাঁড়িয়েছি তা হলো আমাদের অধিকার আদায়ের জন্য। আমাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য। আজকে যদি চাকসু থাকতো তাহলে বিচ্ছিন্নভাবে আমাদের দাঁড়ানো লাগতো না। আমরা প্রশাসনের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই, যতদ্রুত সম্ভব চাকসু নির্বাচন দেন; নয়তো কীভাবে আদায় করতে হয় ২৮ হাজার শিক্ষার্থী তা খুব ভালোভাবেই জানে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে