Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. কলেজ ও কারিগরি

ইডেনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

ইডেন প্রতিনিধি
২২ জুন ২০২৫, ৮:৫৬ পিএম

Link Copied!

ইডেন মহিলা কলেজে রবীন্দ্র -নজরুল জয়ন্তী উদযাপন এবং বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

সুন্দর মনোরম সজ্জায় সেজেছিলো অডিটোরিয়াম। নজরুলের কবিতার মতোই ঝংকার বেঁধেছিল কলেজ প্রাঙ্গণেও। রবীন্দ্রনাথের মন মাতানো গানে মেতে উঠেছিলো মঞ্চ।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন জনাব সিদ্দিক জোবায়ের(সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা, শিক্ষা মন্ত্রণালয়) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -অধ্যাপক ড. মোহাম্মদ আজাদ খান(মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ) অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন অধ্যাপক ড.শামছুন নাহার (অধ্যক্ষ,ইডেন মহিলা কলেজ)।

বেলা ১২ টায় ফুলেল শুভেচছায় অতিথিদের বরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

স্বাগত বক্তব্যে মেহেরুন্নেসা মেরী বলেন,”আমাদের বাংলা সাহিত্যে দুই নক্ষত্র হলেন রবীন্দ্র-নজরুল । তাদের থেকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়ুক আলো।আমাদের মাঝে বারবার ফিরে আসুক তারারা।আমরা তার জন্যই করে যাচ্ছি সামান্য প্রচেষ্টা।”

অনুষ্ঠানের সভাপতি ড. শামছুন নাহার বলেন, “আমাদের কলেজের শিক্ষার্থীরা শুধু একাডেমিক নয়, সাহিত্য-সংস্কৃতিতেও সমান পারদর্শী। রবীন্দ্রনাথ-নজরুল জয়ন্তী ও বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহ হলো তাঁদের মননের বিস্তার ও আত্মপ্রকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র।”

অতিথিরাও বেশ সানন্দে পুরো অনুষ্ঠান উপভোগ করেন। তারা সপ্তাহব্যাপী অনুষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং তাদের সাংস্কৃতিক চর্চা ধরে রাখতে উৎসাহ প্রদান করেন।

নৃত্যের ছন্দে ছন্দে জমকালো অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে যেন বিকালের অস্ত নামার টানে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে