Oplus_131072
ইডেন মহিলা কলেজে চারমাস ধরে উপাধ্যক্ষের পদ খালি রয়েছে। দেখা দিচ্ছে নানা সমস্যার।
এ বিষয়ে একাধিক শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা বলেছেন,
আমরা ইডেন কলেজের ছাত্রীরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, দীর্ঘদিন যাবত উপাধ্যক্ষ পদটি শূণ্য রয়েছে। উপাধক্ষ্যের পদটি শূণ্য থাকায় প্রসাশনিক কার্যক্রম সুষ্ঠুভাবে হচ্ছে না। একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে উপাধক্ষ্যের ভূমিকা অপরিসীম।
একজন দক্ষ, যোগ্য এবং অভিজ্ঞ ব্যক্তি কলেজের প্রশাসনিক কার্যক্রমে গতি আনবে বলে বিশ্বাস করি।
আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, শীঘ্রই শূণ্য পদে একজন উপযুক্ত ব্যক্তিকে নিয়োগ করে কলেজের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করুন।
আরেকজন শিক্ষার্থী বলেন,আমরা চাই শিক্ষার্থীবান্ধব ও যোগ্য একজন আসুন উপাধ্যক্ষ পদে। যিনি আমাদের বিষয়গুলো সুষ্ঠুভাবে দেখবেন এবং আমরা আশা রাখছি তেমন একজনই পাবো।
শিক্ষক পরিষদের সম্পাদক,ইডেন মহিলা কলেজ, অধ্যাপক মাহফিল আরা এ নিয়ে বলেন, উপাধ্যক্ষ নিয়োগ না হওয়ায় আমাদের কাজের চাপ বেড়েছে। ভাইস প্রিন্সিপালের কাজগুলোও আমার দেখতে হচ্ছে,মাননীয় অধ্যক্ষ ম্যামের দেখতে হচ্ছে।
তিনি আরও জানান,শিক্ষার্থীদের দেয়া বিভিন্ন দাবিদাওয়াগুলো ঠিকমতো পূরণ হচ্ছে না। অনেকেই ভাইস প্রিন্সিপাল এর পদে আবেদন করে রেখেছে তাও কেন শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ দিচ্ছে না তা জানি না। দ্রুত ভাইস প্রিন্সিপাল নিয়োগ হয়ে গেলে ভালো হয়।
এ নিয়ে ইডেন মহিলা কলেজ বর্তমান অধ্যক্ষ ড. সামছুন নাহার বলেন, নিয়োগ দেয়া হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে। আর শুধু ইডেন মহিলা কলেজে উপাধক্ষ্যের পদ খালি তা তো নয়।সারা দেশে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এরকম অনেক পদ খালি। শিক্ষা মন্ত্রণালয়ে কয়েকবার নিয়োগ দেয়ার কথা বলা হয়েছে কিন্তু তারা দিচ্ছেন না। হয়ত তাদের সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে।আশা করছি নিয়োগ দিয়ে দিবে খুব শীঘ্রই।